চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র, প্রধানমন্ত্রীর সঙ্গে শ্যাম বেনেগালের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। খবরটি পুরনো। নতুন খবর হলো, চলচ্চিত্রটি নিয়ে সার্বিক আলাপ আলোচনা করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলিউডের তুখোড় এই নির্মাতা।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্রটির ব্যাপারে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেছেন শ্যাম বেনেগাল।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্যাম বেনেগাল। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে
আলোচনা করেন।

চলচ্চিত্রটির সার্বিক দিক নিয়ে তিনি আরো বলেন, এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও প্রখ্যাত অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আলমগীর এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠক হয়। বৈঠকের পর তারা জানান, মুজিব বর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হবে।

চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক কমিটিতে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে রয়েছেন।

এদিকে মঙ্গলবার সকালে এফডিসিতে বঙ্গবন্ধুকে নিয়ে জীবনী নির্ভর চলচ্চিত্র নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে চলচ্চিত্রটির কর্মপরিকল্পনা, চিত্রনাট্যের প্রক্রিয়া, শিল্পী নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন নির্মাতা শ্যাম বেনেগাল। সেখানে জানানো হয়, প্রাথমিক ভাবে বায়োপিকটি ইংরেজি ভাষায় নির্মাণের পরিকল্পনা থাকলেও সর্ব সম্মতিক্রমে ছবিটি বাংলা ভাষায় নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

এফডিসির বৈঠকে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, নাট্যজন মামুনুর রশিদ, ‘সূর্যদীঘল বাড়ি’ খ্যাত পরিচালক মসীহ উদ্দিন শাকের, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামসহ অনেকে।

ট্যাগ: প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবলিউডমামুনুর রশিদমোরশেদুল ইসলামলিড বিনোদনশ্যাম বেনেগালহাসান ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বর নিয়ে হাসপাতালে পেলে

পরবর্তী

খিলগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
চট্টগ্রাম-বস্তিতে আগুন

খিলগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী-শিশু ধর্ষণ-ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT