চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে দেখতে ঢাকার পথে ফজলুর রহমান বাবু

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:২৯ পূর্বাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
ফজলুর রহমান বাবু।

ফজলুর রহমান বাবু।

৭ মার্চের ভাষণ শুনে আর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কারাগারে দেশের পক্ষে অবিচল থাকা বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানকে দেখার অদম্য সাধ জাগে এক যুবকের। তিনি ফজলুর রহমান বাবু। অনেক উপায় খুঁজছেন ঢাকায় আসার। বঙ্গবন্ধুকে দেখার। সুযোগ হচ্ছে না।

অবশেষে এলাকার এক সাংবাদিকের মাধ্যমে ঢাকায় আসেন বাবু। সকালে বঙ্গবন্ধুকে দেখবে বলে সারা রাত ঘুমাতে পারে না। কাটে এপাশ ওপাশ করে। সেই সকাল আর আসে না। কারণ সেদিন ছিল ১৫ আগস্ট, ১৯৭৫। এক গ্রাম্য যুবকের বঙ্গবন্ধুকে দেখার অদম্য ইচ্ছার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে নাটক ‘মহামানবের দেশে’। এতে গ্রাম থেকে আসা যুবকের চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে।

চ্যানেল আই অনলাইনকে বাবু বলেন, ‘এখনো স্ক্রিপ্ট হাতে পাইনি। তবে গল্প শুনেছি। গল্প শুনে খুবই ভালো লেগেছে। আমি বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখার জন্য ঢাকায় আসি। মুক্তিযুদ্ধের সময় আমরা সদ্য কিশোর। সে সময় বঙ্গবন্ধুর কথা শুনে বড় হয়েছি। ফলে আমি বারবার চলে যাচ্ছি সেই সময়ে।’

গত শনিবার সন্ধ্যায় নাটকটির মহরত অনুষ্ঠিত হয়। রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল লোহানী, অধ্যাপক ড. আ আ ম স আরিফিন সিদ্দিক, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, মুস্তাফা মনোয়ার, মুজাহিদুল ইসলাম সেলিম, সুলতানা কামাল, গাজী রাকায়েত প্রমুখ।

‘মহামানবের দেশে’ নাটকের গল্প লিখেছেন সহিদ রাহমান। নাট্যরূপ দিচ্ছেন মান্নান হীরা। অভিনয় করছেন তারিক আনাম খান, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, শর্মীমালা প্রমুখ। প্রিয়া ভিশনের প্রযোজনায় শিগগিরই শুটিং শুরু হবে বলে জানান পরিচালক মান্নান হীরা। আগামী ১৫ আগস্ট টিভিতে দেখানো হবে নাটকটি।

নাটকের মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT