চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশের জন্য সংগ্রাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে দ্বৈত ভাষায় রচিত
‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশের জন্য সংগ্রাম’ শীর্ষক
স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার একটি
হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবির জয় বইটির একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রথম গ্রন্থের প্রথম ৭৬ পৃষ্ঠায় রয়েছে তিনটি নিবন্ধ। এগুলো লিখেছেন সাংবাদিক কাওসার রহমান। প্রথম নিবন্ধে ‘গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা’ শিরোনামে বঙ্গবন্ধুকন্যার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষাজীবন, রাজনীতি, আন্দোলন-সংগ্রাম, রাষ্ট্রপরিচালনাসহ তার জীবনের তাৎপর্যপূর্ণ ঘটনাবলীর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। মূল নিবন্ধের শিরোনাম ‘সমৃদ্ধ বাংলাদেশের জন্য শেখ হাসিনার সংগ্রাম’। এতে সমৃদ্ধ দেশ গঠনে প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে বঙ্গবন্ধুকন্যার নেয়া উদ্যোগ ও সাফল্যের বিবরণ রয়েছে।

Banglabid

স্বাধীনতাকে অর্থবহ করতে বঙ্গবন্ধুকন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ও তার সাফল্যের সচিত্র বিশ্লেষণ রয়েছে।

বঙ্গবন্ধুকন্যার জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননাগুলো নিয়ে সাজানো হয়েছে তৃতীয় নিবন্ধ ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। আর ৫৬ পৃষ্ঠার দ্বিতীয় গ্রন্থটি একটি সংবাদচিত্র সংকলন। শতাধিক আলোকচিত্রের বিন্যাসে বঙ্গবন্ধুকন্যার কর্মময় জীবন সম্পর্কে ধারণা দেবার প্রয়াস রয়েছে এতে।

জয়ীতা প্রকাশনীর ব্যতিক্রমী এই প্রকাশনা তাদের প্রথা ভেঙে বেরোনের চেষ্টা ছিল শক্ত বোর্ডে চার রঙে ছাপা বক্সেও। বক্সের ভেতরের দুই ফোল্ডে বাংলা ও ইংরেজিতে ছাপা রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তিন মেয়াদে শেখ হাসিনার অর্জনের তালিকা।

Reneta

স্মারক প্রকাশনাটির মুখবন্ধ লিখেছেন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পুরো প্রকাশনাটিতে দুই শতাধিক সংবাদচিত্র সন্নিবেশিত হয়েছে।

এসব সংবাদচিত্র তুলেছেন রশীদ তালুকদার, আলহাজ জহিরুল হক, মোহাম্মদ আলম, এ কে এম মহসিন, আবু তাহের খোকন, দেবুপ্রসাদ বিশ্বাস, শামসুল হক টেংকু, ইয়াসিন কবির জয়, সাইফুল ইসলাম কল্লোল ও এ বি এম আখতারুজ্জামান।

স্মারক প্রকাশনাটির সম্পাদক এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী। সম্পাদনামণ্ডলীতে ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম ও তাসনুভা বাশার তন্বী।

ব্যতিক্রমী এই প্রকাশনার প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শাহরিয়ার খান বর্ণ। পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াসিন কবির জয়। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পিঙ্ক’, নারীর অধিকার এবং ‘নো’

পরবর্তী

সাকিবের হুংকার

পরবর্তী

সাকিবের হুংকার

ভারতে পরমাণু হামলা হুমকি পাকিস্তানের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT