চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষে নিহত ১

রউফ জালাল রউফ জালাল
৬:৫০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
জনপদ, বগুড়া
A A

বগুড়ায় পঞ্চম ধা‌পে ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌ন চলাকা‌লে গাবতলী‌র রা‌মেশ্বরপু‌রে দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থক‌দের মা‌ঝে সংঘ‌র্ষে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহত জাকির হোসেন (৩৫) গাবতলী উপ‌জেলার রা‌মেশ্বরপুর ইউ‌নিয়‌নের জাইগুলি উত্তরপাড়া মৃত লয়া মিয়ার ছে‌লে। তিনি পেশায় রঙ মিস্ত্রির কাজ করতেন এবং তিনি মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতিক) সমর্থক হিসেবে কাজ করছিলেন।

জানা গে‌ছে, ভোট গ্রহণ চলাকালে মেম্বার প্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতিক) কর্মী সমর্থকদের সা‌থে সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতিক) সমর্থকদের মা‌ঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় জাকির হোসেনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে জাকির হোসেন মারা যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মেম্বার প্রার্থীদের মধ্যে বিরোধের জের ধরে ভোট কেন্দ্রের বাহিরে গ্রামের মধ্যে হত্যাকান্ড সংঘটিত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন নির্বাচনকুপিয়ে জখমবগুড়ামেম্বার প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT