বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের কেক কাটা নিয়ে বগুড়ায় মারামারির ঘটনা ঘটেছে। সেসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিলো জেলা বিএনপি।
সেসময় দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।







