চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী লড়াই

সোমা ইসলাম সোমা ইসলাম
২:৫৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

বিএনপি’র দূর্গ হিসেবে খ্যাত উত্তরের জনপদ বগুড়ার ৯টি পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী লড়াই। বিএনপি প্রার্থীরা বলছেন, নির্বাচন কমিশন আর প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন মাঠ বয়কট করবে না বিএনপি। আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেবে না সরকার।

ইতিহাস আর ঐতিহ্যের প্রাচীন শহর বগুড়ায় মোট পৌরসভা ১২টি। ৩০ ডিসেম্বর নির্বাচন হবে ৯টি পৌরসভায়। নির্বাচন ঘিরে নগর এখন মহাব্যস্ত। প্রায় ২’শ বছরের বগুড়া সদর পৌরসভা নির্বাচনে প্রধান দু’দলের প্রার্থীরা সকাল থেকেই প্রচারণায় আছেন। বগুড়া শহরকে সবুজ আর আলোর নগরী করার স্বপ্ন নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী।

পরিষ্কার-পরিচ্ছন্ন বগুড়া গড়ার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এক প্রার্থী। তিনি নির্বাচিত হলে বগুড়ায় ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে সব ধরণের উন্নয়ন সাধিত হবে বলে জানান এই প্রার্থী।

বর্তমান বগুড়া সদর পৌরসভার মেয়র যিনি বারো বছর ধরেই নগর অভিভাবকের দায়িত্ব পালন করছেন। এবারও তিনি বিএনপি’র প্রার্থী। দলীয় প্রতীকের নির্বাচনে বিএনপির অবস্থান সরকারকে জানান দিতে বগুড়ার ৯টি পৌরসভা প্রস্তুত বলে মন্তব্য তার।

বিএনপি’র কয়েকজন কাউন্সিলর প্রার্থীদের কেউ কেউ ভয়-ভীতির সম্মুখীন হলেও তিনি এখনও হননি বলে জানান।

বগুড়ার ৯টি পৌরসভায় মেয়র প্রার্থী ২৯ জন। দু’টি পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT