আমিষের চাহিদা মেটাতে বগুড়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডি.আই.জি ইকবাল বাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন; বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু প্রমুখ।
প্রথম দিনে নূরুলের বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির ৪’শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।






