চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বখাটের হামলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নরসিংদীর মনোহরদীতে বখাটের হামলায় আফরোজা আক্তার স্বপ্না নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বখাটে সজীব গ্রেফতার হলেও তার সহযোগীরা স্বপ্নার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী স্বপ্না। গত ৬ মাস ধরে তারাকান্দী গ্রামের রুহুল আমিনের ছেলে সজীব, স্বপ্নাকে উত্যক্ত করছিলো। গত বৃহস্পতিবার কোচিংয়ে যাওয়ার পথে বখাটে সজীব তাকে কুপিয়ে আহত করে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ৫দিন পর মৃত্যু হয় স্বপ্নার।
স্বপ্নার মা বলেন, আমার সোনারে যারা আমার বুকের থেকে কেড়ে নিয়েছে আমি তাদের বিচার চায়।
হুমকি দেওয়ার অভিযোগ এনে  স্বপ্নার বড় বোন বলেন, এখন তারা আমার ভাইরে হুমকি দিচ্ছে, তাকে কেটে বস্তায় পুরবে এবং অনেক ক্ষয়-ক্ষতি করবে।
এ ঘটনায় স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছে নিহত স্বপ্নার পরিবার।

অভিযোগ স্বপ্নার বড় ভাই বলেন, স্যারকে আমরা জানিয়ে ছিলাম। কিন্তু তিনি তো কোন ব্যবস্থা নেনই নাই বরং স্বপ্নকে এমন কথা বলছে যে, সে বাড়ি এসে আত্মহত্যার চেষ্টা করেছে।  
অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা আমার অবহেলা হতে পারেনা। কেননা আমি স্কুলের প্রধান শিক্ষকও না আবার সভাপতিও নই।

Banglabid

বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক ফজর আলী বলেন, যারা প্রাইভেট পড়ায় নিজ নিজ দায়িত্বে পড়ান। এটা আমার দায়িত্ব না। তারপরও শনিবার আমি মিটিং ডেকেছি। মিটিংয়ের পরই সিদ্ধান্ত হবে।

বখাটে সজীবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলে, অবশ্যই আমরা দেখবো এ হত্যার ব্যাপারে কেউ ইন্ধোন জুগিয়েছে কিনা। আর স্কুল কিংবা শিক্ষক যেই হোক আমরা তাকে গ্রেফতার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এদিকে স্বপ্না হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে তার পরিবার ও এলাকাবাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT