বিনোদন

বক্স অফিসে অক্ষয়ের সুনামি!

বক্স অফিসে অক্ষয়ের সুনামি!

অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি ২’ মুক্তির ১২ দিনের মাথায় বক্স অফিসের ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ১০ ফেব্রুয়ারি মুক্তির প্রথম দিনে ১৪ কোটি টাকা অায়  করে অক্ষয়ের প্রতিক্ষীত ছবিটি। টুইট করে চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাজার বিশ্লেষক তরন আর্দশ হঠাৎ করেই বক্স অফিসের অক্ষয়ের সুনামির কথা জানিয়েছেন।

সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি ২’ ছবিতে জগদীশ ওরফে জলি মিশ্রর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ছবিতে আরও অভিনয় করেছেন সায়নী গুপ্ত, অনু কাপুর, হুমা কুরেশি।

এর আগে  ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আরশাদ ওয়ারশি, বোমান ইরানি অভিনীত ‘জলি এলএলবি’। ‘জলি এলএলবি ২’ ওই ছবির সিক্যুয়েল।

বিষয়:অক্ষয় কুমারবলিউড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…