ভারতসহ বিশ্বজুড়ে আজ (১৮) ডিসেম্বর মুক্তি পেলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা। একটি শাহরুখ খান ও কাজলের ‘দিলওয়ালে’। অন্যটি দীপিকতা পাডুকোন ও রণবীর সিংয়ের ‘বাজিরাও মাস্তানি’।
দীর্ঘ পাচঁবছর পর সিনেমায় ফিরে আসা সফল এ জুটির সিনেমা প্রদর্শনে কোনো বাধা না থাকলেও দীপিকা ও রণবীরের দ্বিতীয় সিনেমা ‘বাজিরাও মাস্তানি’ ইসলাম বিরোধী অভিযোগে প্রতিবেশী দেশ পাকিস্তানের সেন্সরে আটকে গেছে।
একই দিনে বলিউড কিং শাহরুখ খান অভিনীত রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’, এবং সঞ্জয় লীলা বানসালির পরিচালিত ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পেয়েছে। তবে আসল যুদ্ধটা শুরু হবে ছবি গ্র্যান্ড ওপেনিং’র পর।
এই জয়ী হবেন শাহরুখ নাকি দীপিকা। বক্স অফিসে রুপির পাল্লাটা কার কাছে ভারি থাকবে তার সিদ্ধান্ত ভারতের দর্শকরা সিনেমা হলে গিয়েই নিবেন বলে আশা করছেন ছবির দু’টির প্রযোজক প্রতিষ্ঠান।
তবে বলিউড বোদ্ধারা বলছেন, শাহরুখের হাত ধরেই আবেদনময়ী অভিনেত্রী দীপিকার অভিষেক। এরপর কিং খানের সঙ্গে একে একে ‘হ্যাপী নিউ ইয়ার’ এবং চেন্নাই‘ এক্সপ্রেসে’র’ মতো ব্যবসা সফল ছবিতে জুটিবদ্ধ হয়েছেন। অথচ আজ তারাই একে অন্যের প্রতিপক্ষ। কার সঙ্গে দর্শক থাকবেন তার একটি প্রমাণ হয়তো ছবির মাধ্যমে বিশ্লেষণ করা যাবে।
আসল মজা হচ্ছে, দীপিকা যখন শাহরুখ খানের সঙ্গে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে যাত্রা করেছিলেন তখনও শাহরুখকে ‘বাজিরাও মাস্তানি’র’ নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ছবি ‘সাওয়ারিয়া’র সঙ্গে সংঘর্ষ করতে হয়েছে। কিন্তু সেসময় শাহরুখের নায়িকা ছিলেন দীপিকা, আর আজকে একই নির্মাতার ছবি ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে সংঘর্ষে যাচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’। কিন্তু দূর্ভাগ্যবশত এবার দীপিকা তারই প্রতিপক্ষ রূপে।
এখন দেখার পালা ‘দিলওয়ালে’ নাকি ‘বাজারিও মাস্তানি’ কোনটি বেছে দর্শক। নাকি তারকাদের ভালোবেসে সমান সমান অবস্থায় তাদের রাখবেন দর্শকরা। তবে সব অজনার অবসান ঘটবে ছবির মুক্তি পাওয়া প্রথম দিনের পর।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য শাহরুখ-দীপিকার একটু খানি ঝলক:







