বড়দিনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে বক্সিং ডে টেস্ট। প্রতিবছর এই দিনেই শুরু হয় বক্সিং ডে টেস্ট। এবার অস্ট্রেলিয়ার সামনে পাকিস্তান।
টসে জিতে শুরুতে ব্যাট নিয়েছে পাকিস্তান। প্রথম সেশন শেষে ২ উইকেটে ১০০ রান তুলেছে তারা। আজহার আলী ও ইউনিস খান ব্যাট করছেন। ৯ রান করে সামি আসলাম ও ২৩ রানে আউট হয়েছেন বাবর আজম।
ব্রিসবেনে প্রথম দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়া জয়ী হয়েছে ৩৯ রানে। গোলাপি বলের ক্রিকেটে ভাল লড়াই ছুঁড়ে দিয়েছিল পাকিস্তানও।
তিন টেস্টের সিরিজে আপাতত ১–০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ৩–৭ জানুয়ারি, সিডনিতে।








