পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা বক্সিং ডে টেস্ট পড়েছে বৃষ্টির কবলে। দ্বিতীয় দিন বৃষ্টির উৎপাতে চারবার খেলা বন্ধ হয়। এরমধ্যে শেষ ঘণ্টার খেলা মাঠেই গড়ায়নি।
আজহার আলী’র সেঞ্চুরি ও আসাদ শফিকের ফিফটিতে পাকিস্তান শুরুর বিপর্যয় কাটিয়ে ৬ উইকেটে ৩১০ রান করে পার করেছে দ্বিতীয় দিন ।
৪ উইকেটে ১৪২ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের ইনিংস শক্ত ভিত্তি পায় আজহার আলীর সঙ্গে পঞ্চম উইকেটে আসাদ শফিকের ১১৫ রানের পার্টনারশিপে। আজহার পেয়েছেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুৃরি।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আসাদ শফিক ৪ বাউন্ডারিতে ক্যারিয়ারের ১৮তম ফিফটি করে আউট হন। এক ডজন বাউন্ডারিতে ১৩৯ রান নিয়ে ব্যাট করছেন আজহার আলী। তার সঙ্গী মোহাম্মদ আমির অপরাজিত ২৮ রানে।









