চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্তব্য প্রত্যাহারে বিচারপতি খায়রুল হককে লিগ্যাল নোটিশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:০৬ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
আদালত
A A
চিকুনগুনিয়া

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যকে “আপত্তিকর মন্তব্য” উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম সুলতান মাহমুদ রেজিস্ট্রি ডাকযোগে খায়রুল হককে এ লিগ্যাল নোটিশ পাঠান।

এ প্রসঙ্গে সুলতান মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত ৯ আগস্ট বিচারপতি খায়রুল হক আইন কমিশনে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি প্রধান বিচারপতি ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

Banglabid

“তাই আমি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে এবং জাতির কাছে ক্ষমা না চাইলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’’

ওইদিন আইন কমিশনে দেয়া বক্তব্যে বিচারপতি এ বি এম খাইরুল হক বলেন, সুপ্রিম কোর্ট ভুল করলে কোথায় যাবো? ষোড়শ সংশোধনীর রায় পড়ে মনে হয়েছে এ দেশ জাজেস রিপাবলিক অব বাংলাদেশ হয়ে গেছে, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আর থাকছে না।

“ওই রায়ে পার্লামেন্ট মেম্বারদের ইমম্যচিউর বলা হয়েছে। যেটা এখানে বলার কোন দরকার ছিল না।”

Reneta

এরপরের দিন আইনমন্ত্রী আনিসুল হক তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রায় একই ধরণের কথা বলেন।

রায়ে প্রধান বিচারপতি সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন জানিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতির রায় যুক্তিপূর্ণ নয়, আবেগ ও বিদ্বেষপ্রসূত। যেসব যুক্তিতে ওই সংশোধনী বাতিল করা হয়েছে; তা গ্রহণযোগ্য নয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করা হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়।
তবে সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ৮ মে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শুরু হয়। শুনানিতে হাইকোর্টের দেয়া রায়ের পক্ষে-বিপক্ষে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে আপিল বিভাগে মতামত উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের ১০জন বিজ্ঞ আইনজীবী।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন। আপিল খারিজের ওই রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল থাকে।

১ অগাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় । সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯৯ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়।

চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের যে সংশোধন আনা হয় তা সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে রায়ে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

ওই রায়ের পর্যবেক্ষণে, গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিগ্যাল নোটিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারাত্মক মানসিক ঝুঁকিতে ১৯৯৫-২০১২ সালের মধ্যে জন্মানো ছেলেমেয়েরা

পরবর্তী

সরকারি খরচে হজের নামে হরিলুট

পরবর্তী
চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি খরচে হজের নামে হরিলুট

মুজিব, শেরেবাংলা ও শফিউর রহমানের ছবি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিব অথবা কাশ্মীর, বিনিময়ে ৯৩ হাজার যুদ্ধবন্দী!

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT