চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৩:০৮ অপরাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরে কয়েকটি রপ্তানিমুখী কারখানায় বকেয়া বেতন, শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ, কারখানায় স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা না থাকা ও চলতি মাসের পূর্ণ বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা

বুধবার সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও মৌচাক তেলিরচালা এলাকায় এ বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প-পুলিশ গাজীপুর-২ এর পরিচালক সিদ্দিকুর রহমান জানান, শ্রমিকরা বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এভা ফ্যাশন লিমিটেড, এম এ্যান্ড ডাব্লিউ ফ্যাশন লিমিটেড ও বেন্ডু ফ্যাশন লিমিটেড, বে-ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা এসব দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকাসহ কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস যাবৎ এম এ্যান্ড ডাব্লিউ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বেতন না দেয়া, কারখানায় কোন প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও শ্রমিকদের কাজের পূর্ণ বেতন দেয়ার দাবিতে শ্রমিকরা সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছে। মহাসড়ক থেকে সড়াতে শ্রমিকদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাসড়ক অবরোধশ্রমিকদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT