চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউ-শাশুড়ির ‘যুদ্ধ’ নিয়ে অশান্তিতে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৭
স্পোর্টস
A A
রোকুজ্জোর সঙ্গে মেসির মা-বাবা

রোকুজ্জোর সঙ্গে মেসির মা-বাবা

বউ-শাশুড়ির ঝগড়া। দেশে-দেশে, কালে-কালে এ যেন চিরন্তন সত্য। মেসির সংসারেও সেই ‘সত্যের আগুন’ ছড়িয়ে পড়ছে। ডেইলিমেইল বলছে, মেসির হবু স্ত্রী আর তার মায়ের মধ্যে দ্বন্দ্বের কারণে বিয়ে ঠিকঠাক মতো নাও হতে পারে। দুই পরিবারের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। যার কারণে মেসি কিছুটা অশান্তিতে আছেন।

ছেলেবেলার বান্ধবী আন্তনেল্লা রোকুজ্জোকে শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন মেসি। বিয়ে উপলক্ষে ২৫০’এর বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। যাদের মধ্যে আছেন মেসির ২১ জন বার্সা সতীর্থ। রিয়ালের কোনও বর্তমান খেলোয়াড়কে বিয়ের কার্ড দেননি মেসি। শুধুমাত্র দলটির সাবেক তারকা ডি মারিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন। রোনালদোকে পর্যন্ত স্মরণ করেননি বার্সার রাজপুত্র।

এই প্রতিবেদন লেখার সময় মেসির দুই বডিগার্ড বিয়ের পোশাক নিয়ে এসেছেন। নিরাপত্তাকর্মীরা অনুষ্ঠানস্থল পর্যবেক্ষণ করছেন। অতিথিরা আছেন রোজারিও শহরের সিটি সেন্টারে। সেখান থেকে তারা ক্যাসিনো কমপ্লেক্সে যাবেন।

Banglabid

মেসি তারকা ফুটবলার হওয়ার আগে যে বন্ধুর সঙ্গে মিশতেন, সেই বন্ধুর সঙ্গে কথা বলেছেন ডেইলিমেইলের এক প্রতিবেদক। তিনি জানিয়েছেন, প্রায় সাত বছর ধরে রোকুজ্জোর সঙ্গে মেসির মায়ের সম্পর্ক ভালো নয়। তিনি আরও বলছেন, ‘দুই পরিবার ঠিকই বিয়ের রাতে একই ছাদের নিচে মিলিত হবেন, কিন্তু মেসির মা ভেতরে ভেতরে পুড়বেন।’

মায়ের সঙ্গে মেসি

ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১০ সালের সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের সময় থেকে অশান্তি শুরু। ওই সময় এক সাংবাদিক মেসির মাকে বলেন, ‘সাউথ আফ্রিকায় ছেলের খেলা দেখতে যাবেন না? রোকুজ্জো তো সেখানে আছেন।’

সাংবাদিকের কাছ থেকে রোকুজ্জোর নাম শুনে জ্বলে ওঠেন মেসির মা। তিনি বলেন, ‘রোকুজ্জো, রোকুজ্জো…রোকুজ্জো কে?’

Reneta

সম্পর্ক এতটাই খারাপ যে স্পেনে মেসি যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে তার মা এবং ভাই কখনো যাননি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সময় রিও ডি জেনিরোতে মেসি একটি বাড়ি ভাড়া করেন। সেখানে রোকুজ্জোর জন্য আলাদা রুম থাকায় মেসির মা পরিষ্কার জানিয়ে দেন, তিনি ওই বাড়িতে থাকবেন না।

এরপর প্রত্যেক ম্যাচের আগে আর্জেন্টিনা থেকে মেসির মা খেলা দেখতে যেতেন। ম্যাচ শেষে আবার ফিরে আসতেন।

ওই বন্ধু বলছেন মেসি ওই সময় কেন ভালো খেলতে পারেনি, এই ঘটনা তার একটি উত্তর!

‘সে তার পরিবার এবং ভালোবাসার মানুষকে নিয়ে খুব চিন্তিত ছিল। যার কারণে বিশ্বকাপের ম্যাচে মন দিতে পারেনি,’ বলেন ওই বন্ধু।

আর্জেন্টিনার গণমাধ্যমও একই সুরে কথা বলছে। তারা জানিয়েছে, দুই পরিবার বিয়ের জন্য একই হোটেলে উঠলেও এক ফ্লোরে নেই। মেসিকে আলাদা ফ্লোর ভাড়া করতে হয়েছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাকা পাচারে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

পরবর্তী

নারীর সাজে হাই হিল জুতা পায়ে পুরুষের দৌড়

পরবর্তী

নারীর সাজে হাই হিল জুতা পায়ে পুরুষের দৌড়

হলি আর্টিজান: ভিডিওতে দেখুন নতুন ও পুরাতন হলি আর্টিজান

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT