চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউয়ের কথায় গুরুকে কষ্ট দিয়ে অনুতপ্ত আলভেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
আলভেজ

বার্সেলোনার পুরনো শিষ্যকে দলে ভেড়াতে সব রকমের চেষ্টাই করেছিলেন পেপ গার্দিওলা। এমনও শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটিতে কথার-চুক্তিটা সেরেই ফেলেছেন দানি আলভেজ। শুধু কাগজে-কলমের আনুষ্ঠানিকতাই বাকি।

কিন্তু সাবেক গুরুকে একরকম কষ্ট দিয়েই শেষ মুহূর্তে পিএসজিতে নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান।

এতো কিছুর পরও আলভেজ কেন পিএসজিতে গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল ফুটবল অঙ্গন। পরে আলভেজ নিজেই জানালেন, তার স্ত্রী প্যারিসের থাকার গো ধরায় পিএসজিতে যেতে বাধ্য হয়েছেন তিনি।

সিটিতে না গিয়ে গুরুকে যে কষ্ট দিয়েছেন সেটাও বুঝতে পেরেছেন আলভেজ। তাই পিএসজির আনুষ্ঠানিক পরিচয় পর্বেই সাবেক গুরুর কাছে ক্ষমা চেয়ে রাখলেন অনুতপ্ত এই তারকা।

সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটি যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি দুঃখিত।

এরপরই আবেগ ঝেড়ে পেশাদার আলভেজের বক্তব্য, আমি এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। প্যারিসে খুব আকর্ষণীয় পরিকল্পনা আছে। এখানে আমার বন্ধুরা আছে। আমি এমন একজন মানুষ যে চ্যালেঞ্জ নিতে ভালবাসি।

Reneta

পিএসজিতে স্বদেশী অনেক খেলোয়াড়কে পাবেন আলভেজ। থিয়াগো সিলভা, মারকুইনহোস, লুকাস মুরা আগে থেকেই প্যারিসে রয়েছেন।

বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আলভেজ। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করার আনন্দ পেয়েছি এবং আমি এখানে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: দানি আলভেজপিএসজিপেপ গার্দিওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT