এবারের বইমেলায় এসেছে লেখক ও সাংবাদিক কমলেশ রায়ের সায়েন্স ফিকশন বই “কাঞ্চনবন”। বাংলা প্রকাশ থেকে প্রকাশিত কাঞ্চনবন পাওয়া যাচ্ছে বইমেলার ৭নং প্যাভিলিয়নে। কাঞ্চনবনের প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী।
এবারের মেলায় কমলেশ রায়ের আরো একটি সায়েন্স ফিকশন বই আসবে। ভাষাচিত্র থেকে প্রকাশিত বইটির নাম গঙ্কেলের গুপ্তরহস্য।
কমলেশ রায় জানান, তিনি লেখালেখি করেন মনের আনন্দে, মনের খোরাক জোগাতে। আমৃত্যু সেটা করে যেতে চান।
দীর্ঘদিন ধরে লেখালেখি করেন কমলেশ রায়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টিরও বেশি। তার প্রথম বই সায়েন্স ফিকশন মানুফিন প্রকাশিত হয় ২০০০ সালে। সায়েন্স ফিকশনের পাশাপাশি নিয়মিত শিশুকিশোর গল্প- উপন্যাস, রম্য লিখে চলেছেন তিনি।







