চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বই পড়ার পাঠক তৈরি করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
শিল্প সাহিত্য
A A

ভালো পাঠক তৈরি হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবে বলে মনে করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ।

সোমবার বিকালে ‘বিশ্ব বই ও কপিরাইট দিবসে’ বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘আলোকিত প্রজন্মের জন্য সৃজনশীল বই পড়ার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে দেশের শিক্ষা ও বইয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য। ভাল বই পড়তে হলে, সভ্য হতে হলে, পাঠ্যপুস্তক দরকার। সেই সাথে অনানুষ্ঠানিক বই যা পড়লে নিজেকে আরও সমৃদ্ধ করা সম্ভব, তাও পড়তে হবে। আমাদের বই পড়ার পাঠক তৈরি করতে হবে।’

বিগত বছরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে সেকায়েপ-এর বিপুল বিনিয়োগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বই পড়ায় যে গতি সঞ্চারিত হয়েছে তা কার্যকর রাখতে কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব ও যুগ্ম-সচিব মো. মনজুর হোসেন ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ড. সরকার আবদুল মান্নান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য, ভ্রমণ এবং কল্পকাহিনীর ভালো বইগুলো পড়তে হবে।

এ সময় বইপড়া কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

মো. সোহরাব হোসাইন বলেন, বই পড়া সবসময়ই আনন্দের। বই আমরা নানা কারণে পড়ি। কেউ সার্টিফিকেট নেয়ার জন্য, কেউ বা তথ্য নেয়ার জন্য আবার কেউ আনন্দের জন্য বই পড়েন। বই মানুষকে মননশীল করে। আর কপিরাইট বিষয়ে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত, কারণ একজন মেধাবী মানুষ তার মেধার সম্মান পাবে না, সেটা অবশ্যই কাম্য নয়।

অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বই সভ্যতা নির্মাণ করে। বই মেধাবী ও সাংস্কৃতিকমনা মানুষ তৈরি করে। বইয়ের গুরুত্ব বলে শেষ করা যাবে না। বই ছাড়া সভ্যতা হয় না। বই ধর্মান্ধতা থেকে মুক্ত করতে পারে। বই হোক আমাদের শক্তিশালী অস্ত্র।

বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হক বই দিবসের বক্তৃতায় বলেন, বই কখনো খারাপ হয় না। খারাপ বই বলে কিছু নাই। বই পড়লে আমাদের মন সুন্দর হয়। তাই বই আমাদের পড়তেই হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মোঃ মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব সাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT