চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা নিয়ে বাংলাদেশ লেখক ঐক্য’র ১০ টি প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

অমর একুশে গ্রন্থমেলা এখন কেবল একটি গ্রন্থমেলাই নয়। বরং এটি বাঙালির আত্মপরিচয় প্রকাশের প্রধানতম মাধ্যম। কাজেই এই মেলার উৎকর্ষ সাধনের জন্য যা কিছু প্রয়োজন, তার সবটাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে করতে হবে বলে মনে করেন ‘বাংলাদেশ লেখক ঐক্য’ সংগঠনের বক্তারা।

শনিবার প্রেসক্লাবে ‘বাংলাদেশ লেখক ঐক্য’ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রন্থমেলাকেন্দ্রিক যে-সকল উদ্যোগ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা দরকার সেসব নিয়ে কথা বলেন তারা।

আয়োজনে সংগঠনটি বইমেলা নিয়ে তাদের ১০টি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হলো:  ১) লেখক-প্রকাশকের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা; ২) প্রকাশকের কাছ থেকে লেখকের পাওনা সম্মানী বিনা ঝক্কিতে বুঝে পাওয়ার ক্ষেত্রে মেলার মাসে বিশেষ সমঝোতা-প্রক্রিয়া প্রবর্তন করা; ৩) বই বাজেয়াপ্ত কিংবা স্টল বন্ধ করার ব্যাপারে মেলা কর্তৃপক্ষের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ না করা; ৪) বইমেলাকে আন্তর্জাতিক চরিত্রদান করা; ৫) মেলা প্রাঙ্গণের মূল নকশা ও স্টল বিন্যাস এমনভাবে করা যাতে ক্রেতা-দর্শকেরা সহজে কোনো স্টল খুঁজে পেতে পারে এবং এটা যেন প্রকাশকদের সবার বই প্রদর্শন ও বিক্রির অনুকূল হয়; ৬) মূল মেলাপ্রাঙ্গণ থেকে বিচ্ছিন্ন ছোট কাগজের স্টলগুলোকে কীভাবে মূল মেলাপ্রাঙ্গণে অন্তর্ভূক্ত করা যায় সে-বিষয়ে ছোটকাগজ সম্পাদকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা; ৭) ছোটদের কর্নারের স্টল-বিন্যাস নকশা আরো সুপরিকল্পিত এবং আকর্ষণীয় করা; ৮) সারাবছর ক্রেতারা যে ডিসকাউন্ট বা ছাড়ে বই কিনতে পারেন তার থেকে মেলার ডিসকাউন্ট বাড়িয়ে ৩০% করা; ৯) অফিস ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি এবং যানজটের কথা বিবেচনা করে মেলা সমাপ্তির সময় রাত ৯টা পর্যন্ত করা; ১০) মূল মেলাপ্রাঙ্গণে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্বল্পমূল্যের চা-কফি ও হালকা খাবারের দোকান রাখা।

শনিবারের আয়োজনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, আহমাদ মোস্তফা কামাল, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল আশরাফ, প্রাবন্ধিক ও গবেষক ফাহমিদুল হক, প্রাবন্ধিক ও সহ-সভাপতি আরশাদ সিদ্দিকী, ঔপন্যাসিক মোশাহিদা সুলতানা, কবি গিরীশ গৈরিক ও অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশের বই মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT