চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ঝংকার মাহবুবের দুই বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
ঝংকার মাহবুব

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক জনপ্রিয় লেখক ঝংকার মাহবুবের দুটি বই। বই দুটি হলো ‘রিচার্জ your ডাউন ব্যাটারি’ এবং ‘প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী’।

‘রিচার্জ your ডাউন ব্যাটারি’ বইটি মূলত সেলফ ডেভেলপমেন্ট বা আত্মোন্নয়ন বিষয়ক একটি বই। আবির এবং মাসুম নামের দুটি চরিত্রের মাধ্যমে বইটিতে সফলতা এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়েছে। আদর্শ থেকে প্রকাশিত বইটির মূল্য ২০০ টাকা।

বইটি সম্পর্কে ঝংকার মাহবুব বলেন: একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী কীভাবে একটু একটু করে হতাশা, ব্যর্থতা, পছন্দের সাবজেক্ট না পাওয়া, কনফিডেন্সের অভাবসহ ৪০টা সমস্যা অতিক্রম করে একটু একটু করে নিজেকে সামনে এগিয়ে নেবে, সেই জিনিসগুলো প্রতিফলিত হয়েছে এই বইয়ে। এছাড়া বইয়ের শেষের দিকে জীবনের ব্যাটারির চার্জ মাপার একটা উপায় দেয়া আছে।

‘প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী’ বইটির নামই বলে দিচ্ছে এটি একটি প্রোগ্রামিং বিষয়ক বই। এর আগে প্রকাশিত ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ এবং ‘প্রোগ্রামিংয়ের বলদ টু বস’-এর ধারাবাহিকতায় লেখা হয়েছে এ বইটি। মূলত যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী কিন্তু বিষয়টিকে খুব জটিল মনে করে, তাদের জন্য প্রাত্যাহিক জীবনের বিভিন্ন উদাহরণের মাধ্যমে সহজবোধ্য করে প্রোগ্রামিংয়ের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে বইটিতে। এ বইটিও প্রকাশিত হয়েছে আদর্শ থেকে। বইটির মূল্য ২৮০ টাকা।

প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী সম্পর্কে লেখক বলেন: প্রোগ্রামার হওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ সফর দরকার। যে সফরের শেষ হবে একটা প্রোগ্রামিংয়ের চাকরি। সেই সফরের শুরুতে দরকার প্রোগ্রামিংয়ের কিছু সমস্যা সমাধান, সফ্টওয়্যারে কীভাবে বানাতে হয় সেটা বুঝতে পারা, সফটওয়্যার আর্কিটেকচার এবং আরো কিছু জিনিস জানা।

‘তবে এই জিনিসগুলো জানলেই কেউ প্রোগ্রামিংয়ের চাকরি পেয়ে যায় না। বরং তাকে সুন্দর একটা রেজুমি বানাতে হয়, ইন্টারিভউর জন্য প্রিপারেশন নিতে হয়। তারপরেই সে প্রোগ্রামিংয়ের চাকরি পেতে পারে। এসব জিনিসগুলো একসাথে করতেই দাঁড়িয়ে গেছে ‘প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী’ বইটি। এছাড়াও কেউ কেউ স্বপ্ন দেখে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে চাকরি করতে। তারা কীভাবে এসব বড় কোম্পানির জন্য নিজেদের প্রস্তুত করবে সেই জিনিসটাও বিশদ আকারে বর্ণনা করা আছে এই বইতে।’, বলেন যুক্তরাষ্ট্রে কর্মরত এই জনপ্রিয় লেখক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যার আছে নিজস্ব আলো আর আশ্চর্য সুন্দর জগত

পরবর্তী

খালেদার জামিন ‍শুনানি রোববার

পরবর্তী

খালেদার জামিন ‍শুনানি রোববার

সফটএক্সপো

সফটএক্সপো ২০১৮ আসরে যা যা থাকছে

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT