চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসার সেই ইচ্ছে এখনও কমেনি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিরাপত্তা বেড়াজালের কারণে নিয়মিত বইমেলায় আসতে না পারার কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আগে স্কুল বা কলেজ জীবনে এই মেলায় অনবরত ঘুরে বেড়াতাম। অনেক সময় ধরে থাকতাম। এখন আর সেই স্বাধীনতা পাচ্ছি না। এখন ইচ্ছা থাকলেও আসা যায় না। কিন্তু মেলায় আসার সেই ইচ্ছে এখনও কমেনি।

রোববার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে আসে সেই জাতিকে কেউ হেয় প্রতিপন্ন করবে সেটা আমাদের কামনা নয়। আমরা বিজয়ী জাতি, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো।

প্রধানমন্ত্রী বলেন: বিশ্ব এখন যে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে, সেটাই লক্ষ্য ছিল। আমরা আজ এগিয়ে যাচ্ছি। বাঙালি জাতি হিসেবে বিশ্বে একটি মর্যাদা পেয়েছি। বাংলাদেশেকে আমার এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীতে সম্মান পাবে। বাংলাদেশকে এখন আর কেউ ছোট দেশ হিসেবে দেখে না। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। এটাই আমাদের লক্ষ্য ছিল।

শেখ হাসিনা বলেন: ভাষা আন্দোলনসহ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম বারবার মুছে ফেলার চেষ্টা হয়েছিলো। তবে সত্যকে চাপা দেয়া যায়নি।

বক্তব্যের শেষে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীকে নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Reneta

এর আগে ভাষা সাহিত্য বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ১০ লেখকের হাতে সাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়াকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে তিন লাখ টাকা, সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা-২০২০প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT