চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলার জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

বাংলা একাডেমির সামনের গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই চোখে পড়ে সাজ সাজ রব। কাঠমিস্ত্রির ঠুক ঠাক হাতুড়ি পেটানোর আওয়াজ। যেন সদ্য জেগে ওঠা চরে বসতি গড়তে ব্যস্ত তারা। বাতাসে নতুন কাঠ আর রঙের গন্ধ। পছন্দ মতো সাজে স্টল সাজিয়ে নিচ্ছেন প্রকাশকরা।

চলছে মাসব্যাপী বইমেলার শেষ সময়ের প্রস্তুতি। পহেলা ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও অন্যপ্রকাশ তাদের প্যাভিলিয়নে আনছে ভিন্নতা। প্যাভিলিয়ন সজ্জার দায়িত্বে থাকা এক কর্মী জানালেন, অন্যপ্রকাশ এবার কার্জন হলের অবয়বে তাদের প্যাভিলিয়ন সাজাচ্ছে। কার্জন হলের অবয়বে হলেও থাকবেন হুমায়ূন আহমেদ।

দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন মেলার আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানালেন। পহেলা ফেব্রুয়ারির আগেই সব আয়োজন সম্পন্ন করে মেলার শুরু থেকেই নতুন বই পাঠকদের হাতে তুলে নেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

বাংলা একাডেমি প্রাঙ্গণেও চলছে সাজ সাজ রব। এখানে লিটলম্যাগ ও বিভিন্ন মিডিয়ার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ  চ্যানেল আই অনলাইনকে জানান, একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির সসামনে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৫ লাখ বর্গফুট জায়গায় মেলার আয়োজন করা হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে বিন্যস্ত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিট; মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমি-সহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫৫৩৬ বর্গফুট আয়তনের ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

১৩৬টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাঁদের বই বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশ গ্রন্থমেলা-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT