বাংলাদেশ

বইমেলাও পেছালো

বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক ভিড়, বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার দুই সিটি নির্বাচন এবং মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার পর এবার অমর একুশে গ্রন্থমেলাও পিছিয়ে দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হয়। তবে এবছর বইমেলা শুরু হবে ২ ফেব্রুয়ারি।

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ হওয়ায় নির্দিষ্ট দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখ বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।’

বিষয়:অমর একুশে গ্রন্থমেলা বইমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…