চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফয়সাল আহমেদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বৈশাখী টিভি কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদের মৃত্যু হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস এবং বৈশাখী টিভির প্রতিনিধি দলের বরাতে ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।

সোমবার ইউএস বাংলার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় ফয়সালকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার মৃত্যু হয় তার।

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন তিনি। ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।

তিনদিন আগেই আওয়ামী লীগ বিটের রিপোর্টারদের নৌবিহারের রাফেল ড্র’তে প্রথম পুরস্কার পেয়েছিলেন ফয়সাল। পুরস্কার হিসেবে ৪০” সনি ব্রাভিয়া টিভি পেয়েছিলেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট ও বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম।

গত ৯ মার্চের একটি ফেসবুক পোস্টে সেই সময়ের হাস্যোজ্জ্বল ফয়সালকে দেখা যায়। পুরস্কার প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানানো হয়।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলানেপালবিধ্বস্ত উড়োজাহাজলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT