চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লয়েড হত্যায় সেই পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে  শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছে ১২ সদস্যের জুরি বোর্ড।

স্থানীয় সময় মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয় জানিয়ে বিবিসি বলছে, ফ্লয়েডকে হত্যায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়েছে। এরফলে ৪০ বছর কারাদণ্ড হতে পারে চৌভিনের।

গত বছর মে মাসে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের রাস্তায় জালনোট ব্যবহারের অভিযোগে গ্রেফতার ফ্লয়েডের ঘাড়ে চৌভিন (৪৫) হাঁটু গেড়ে বসলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় ৯ মিনিটের একটি ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে।

ডেরেক চৌভিন যখন ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন। সেসময় ফ্লয়েড বলতে থাকেন, ‘দয়া করুন, আমি নিশ্বাস নিতে পারছি না। আমাকে মারবেন না।’ এক পথচারী ওই সময় ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন।

পরে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জর্জ ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে রায় দেয়া হলো।

একদিনেরও কম সময় নিয়ে এ মামলার রায় প্রকাশকে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন অনেকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে শ্মশান-কবরস্থানেও তীব্র সংকট

পরবর্তী

দর্শকদের উপস্থিতিতেই ৩৫তম ফোবানা সম্মেলন

পরবর্তী
ফোবানা সম্মেলনে অংশগ্রহণকারীরা অনুপমা রিয়া অডিটোরিয়ামে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের উপস্থিতিতেই ৩৫তম ফোবানা সম্মেলন

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর পর টেস্টে তাসকিন, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT