মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হারিকেন ‘হারমেইনে’র আঘাতে একজন নিহত হয়েছে। এতে
শহরের প্রায় ৬০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের তিন লাখ বাড়ি ও
ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। হারিকেনটি এখন
মৌসুমী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পূর্বদিকে সরে যাচ্ছে।
ফ্লোরিডায় হারিকেন আঘাত হানার পর জর্জিয়া অঙ্গরাজ্য, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অবশ্য ফ্লোরিডায় আগেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঘণ্টায় ৮০ মাইল গতিতে ধেয়ে আসা হারিকেনের কারণে ফ্লোরিডার উপকূল প্লাবিত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এরকম ঘটনা এর আগে আর কখনও ঘটেনি ওই এলাকায়।










