চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় হামলার দায় স্বীকার আইএসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ পূর্বাহ্ন ১৩, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

যুুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে বোমা বিস্ফোরণ এবং গুলি চালিয়ে কমপক্ষে ৫০ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর বার্তা সংস্থা আমাক দায় স্বীকারের বার্তা দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে আইএস বলেছে: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘গে নাইট ক্লাব’ লক্ষ্য করে সশস্ত্র হামলা করা হয়েছে। যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে। যা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।

অরল্যান্ডোর পালস নৈশক্লাবে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী। হামলা শুরুর তিন ঘণ্টার মধ্যে নিরাপত্তারক্ষীদের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

পুুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অ্যাসাল্ট রাইফেল, হ্যান্ডগান এবং একটি বিস্ফোরক ডিভাইস নিয়ে ২৯ বছর বয়সী ওই হামলাকারী পালস নামের ওই নাইট ক্লাবে প্রবেশ করে এবং ক্লাব বন্ধের কিছুক্ষণ আগে নাচের মঞ্চ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি শুরু করে। কমপক্ষে ৫০ জনকে হত্যা করে ধ্বংসযজ্ঞ চালায়।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই প্রাথমিকভাবে হামলাকারী স্থানীয় কেউ নয় এবং উগ্রবাদী ইসলামিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করলেও পরে হামলাকারীর পরিচয় সনাক্ত করে। তারা বলছেন, ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকার বাসিন্দা ওমর সিদ্দিক মতিন (২৯) এই হামলা চালান।

Reneta

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে এর আগে দুই বার এফবিআইয়ের তদন্তের মুখে পড়েছিলেন মতিন। হামলার সময় তিনি পুলিশে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা জানান।

এ নৃশংস হামলাকে ‘সন্ত্রাস ও বিদ্বেষের কাজ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় জনগণকে রক্ষা এবং সন্ত্রাসবাদ রুখতে আমেরিকানরা ঐক্যবদ্ধ বলে তিনি মন্তব্য করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নাইটক্লাবে হামলাবন্দুকধারী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT