চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লেচারের সেঞ্চুরিতে জয়ের মুখ দেখল সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা চার হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সিলেট থান্ডার। মোসাদ্দেক হোসেনের দল ৮০ রানের জয়ে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে টানা তিন ম্যাচের হাসিতে উড়তে থাকা মুশফিকুর রহমানের খুলনা টাইগার্সকে।

শনিবার দিনের প্রথম ম্যাচে আন্দ্রে ফ্লেচারের অপরাজিত ১০৩ ও জোনাথন চার্লসের ৯০ রানে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৩২ তোলে সিলেট। জবাবে ৯ বল হাতে রেখেই ১৫২ রানে অলআউট হয়ে যায় খুলনা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লেচার বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরিটি এনেছেন ঝড় তুলে। সিলেটের ওপেনার ১১ চার ও ৫ ছক্কায় ৫৭ বলে ১০৩ করেছেন।

আরেক ওপেনার আব্দুল মজিদ (২) ফিরলে স্বদেশী চার্লসকে নিয়ে ১৬১ রানের জুটি গড়েন ফ্লেচার, সেটি কেবল ৭০ বলে।

চার্লসের ভাগ্য অবশ্য তিনঅঙ্ক পর্যন্ত পৌঁছায়নি। ফিরেছেন ১০ রানের আক্ষেপ নিয়ে। তার ৯০ রানের ইনিংসটি আরও বেশি তাণ্ডব চালানো, কেবল ৩৮ বলে খেলা। ফ্লেচারের মতো তারও ১১টি চার ও ৫টি ছয়ে সাজানো ইনিংস।

জবাব দিতে নেমে ফর্মে থাকা রাইলি রুশো হিটম্যান হলেও তার ফেরার সাথে পথ হারায় খুলনাও। ৪টি করে চার-ছক্কায় ৩২ বলে ৫২ করে ফেরেন রুশো।

Reneta

৬ চার ও ২ ছক্কায় ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলে ররি ফ্রেইলিংক কিছুটা চেষ্টা চালিয়েছিলেন। তবে সাইফ ২০, মুশফিক ১২, শামসুর ৭, গুরবাজরা (০) ব্যর্থ হয়ে ফিরলে কোনোমতে দেড়শ পর্যন্ত যায় খুলনা।

তিন উইকেট নিয়ে সিলেটের সেরা স্যান্টোকি, ২টি করে উইকেট নিয়েছেন মনির হোসেন ও এবাদত হোসেন।

জহুর আহমেদে তিনদিন আগে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২২১ তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জবাবে ঢাকা তোলে ২০৫। গতকাল সেই চট্টগ্রাম আবারও দুইশ পার করে, তোলে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ২৩৮ রান (সর্বোচ্চ ২৩৯, রংপুর রাইডার্স, গত আসরে)। জবাবে ২২২ পর্যন্ত যায় কুমিল্লা ওয়ারিয়র্স। সেই ধারা বহাল থাকল শনিবারও। খুলনার বিপক্ষে ২৩২ তোলা সিলেট থান্ডারের রানকে তাড়া করে অবশ্য এদিন দুইশ ছোঁয়া হল না খুলনার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্লেচারবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT