চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাড লাইটের আলো দেখল না রংপুর-রাজশাহী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২২ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সিলেট থেকে: সন্ধ্যা নামতেই জ্বলে উঠল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাড লাইট। ততক্ষণে মাঠ থেকে রাজশাহী কিংস যাত্রা করেছে টিম হোটেলের দিকে। সকালে অনুশীলন সেরে দুপুরের মধ্যেই হোটেলে পৌঁছায় রংপুর রাইডার্স। শনিবার রাতের ম্যাচে মুখোমুখি হবে এই দল দুটি। অথচ লড়াইয়ে নামার একদিন আগের অনুশীলনেও গুরুত্ব পেল না ফ্লাড লাইটের আলো। কৃত্রিম আলোর সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটি রয়ে গেল অন্ধকারে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে প্রতিদিন গড়াবে দুটি করে ম্যাচ। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচ শেষ হওয়ার আগেই জ্বলবে ফ্লাড লাইট। রাতের ম্যাচ পুরোটাই হবে আলোর নিচে। বিপিএলের পঞ্চম আসরের শুরুতে রাতের ম্যাচে যারা মুখোমুখি হবেন তাদের অনুশীলন হল দিনের আলোতে।

ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘কোনো দলই রাতে অনুশীলন করবে এমনটা আমাদের জানানো হয়নি। করতে চাইলে অবশ্যই আমরা প্রস্তুত রাখতাম। যে দল যে সময়ে অনুশীলন করতে চেয়েছে আমরা তাদের সেভাবেই মাঠ ব্যবহার করতে দিয়েছি।’

সিলেটে কয়েকদিন ধরেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। দিনে গরম থাকলেও সন্ধ্যা হতেই নামে শীত। রাতের ম্যাচে শিশির (ডিউ ফ্যাক্টর) যে ভূমিকা রাখতে পারে সেটি তো ভাল করেই জানেন ক্রিকেটাররা। সঙ্গে এও জানেন, রাতের ম্যাচে বেশ পার্থক্য থাকে। তবু তারা ওই রাতের সঙ্গে মানিয়ে নিতে চাইলেন না।

ছবি: রতন গোমেজ (বিসিবি)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এপ্রিল ১৩, ২০২৬

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ১৩, ২০২৬

আজ চৈত্র সংক্রান্তি: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT