চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভার নির্মাণ: উন্নয়ন না জনদুর্ভোগ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
ফ্লাইওভার

রাজধানীর চিরচেনা যানজট কমিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাজার কোটি টাকার ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হলেও এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ কখনোই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। এতে সাধারণ মানুষের উপকারের বদলে নানা ধরণের ভোগান্তিতে পড়তে হয়। এসব পুরনো অভিযোগের পাশাপাশি সর্বশেষ চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় আর্থিকভাবে প্রতিবছর এক হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই এলাকার ব্যবসায়ীরা। খানাখন্দ সহ নানা কারণে ভোগান্তির ফলে সেখানকার শপিংমলগুলোতে প্রায় ৭৫ শতাংশ ক্রেতা কমে গেছে। এতে লোকসানের বোঝা বেড়ে যাওয়ায় পুঁজি হারিয়ে সেখানকার ২৫ শতাংশ দোকানও বন্ধ হয়ে গেছে। অথচ এক সময় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের রাস্তার পাশের দোকানপাট ও শপিংমলের ব্যবসায়ীদের ব্যবসা ছিলো রমরমা। কিন্তু ক্রেতাদের চিরচেনা সেই পদচারণা এখন আর নেই। ব্যবসায়ীদের এই ক্ষতির কথা ঠিকাদার প্রতিষ্ঠানও স্বীকার করেছে। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করতে না পারার কারণে ব্যবসায়ীদের এই ক্ষতি অপূরণীয় বলে আমরা মনে করি। কেননা এখানে অল্প পুঁজির অনেক ব্যবসায়ীও রয়েছেন, যারা এই কারণে নিজেদের সর্বস্ব হারিয়েছেন। তাই ব্যবসায়ীদের এই ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টরা কোনভাবেই দায় এড়াতে পারে না। আমরা বিশ্বাস করি, দেশে জনগণের জন্য উন্নয়ন অপরিহার্য, কিন্তু সেই উন্নয়নের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষতি কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা মনে করি, উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে যাতে সাধারণ মানুষের সীমাহীন কষ্ট এবং দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয় সেদিকেও সরকারের নজর দেয়া উচিত। কিন্তু সেদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নজরদারি খুবই অপ্রতুল। এই নজরদারির অভাবে এর আগে মৌচাক এলাকায় ফ্লাইওভারের গার্ডার ধসে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া অরক্ষিত ফ্লাইওভারের ওপর থেকে যানবাহনে লোহার রড পড়ে দুর্ঘটনার প্রতিনিয়ত ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, মূল ঠিকাদার থেকে সাব ঠিকাদার পর্যায়ে চলে যাওয়ায় এসব ফ্লাইওভার নির্মাণে কাজের গতি কমে গেছে। এছাড়া মাসের পর মাস ধরে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফলে ওই এলাকায় যানজট এখন নিত্যদিনের ঘটনা। তাই ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠানসহ সরকারের সংশ্লিষ্টকে দপ্তরকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে আরও বেশি সক্রিয় হতে আমরা আহ্বান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT