চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিতে খেলা দেখার বায়না ওদের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:১০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথম সেশনের বিরতি পড়তেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে ভেসে এলো মিছিলের আওয়াজ। নির্বাচনের মৌসুম; প্রচারণা তো থাকবেই! শুরুতে এমনটা ভাবা হলেও ব্যাপারটা আসলে রাজনৈতিক নয়। বিনা টিকিটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখার দাবী জানিয়ে স্টেডিয়ামের বাইরে আওয়াজ তুলেছেন সাগরিকা ও পাহাড়তলীর কয়েকটি স্কুলের শ’খানেক শিক্ষার্থী।

জোরাল কণ্ঠে তাদের স্লোগান: ‘জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে। দেখতে চাই, দেখতে চাই, খেলা দেখতে চাই।’

এমন নানা হুশিয়ারি দিলেও অবশ্য মিছিলকরা স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার আশা পূরণ হয়নি। স্টেডিয়ামের বিভিন্ন গেট ঘুরে ফিরে যেতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার দুপুরে ইউনিফর্ম পরে স্কুলের ওই ছাত্ররা হাজির হয় স্টেডিয়ামে। ওরা ভেবেছিল অন্যসময়ের মতো খেলা দেখা যাবে টিকিট ছাড়াই। চট্টগ্রাম টেস্টে যে ফ্রি’তে খেলা দেখার ব্যবস্থা নেই, সেটি তাই জানতে পারে স্টেডিয়ামে এসে। বিচ্ছিন্নভাবে অনুনয়, বিনয় করার পর ছাত্ররা একাট্টা হয়ে মিছিল নিয়ে আসে মিডিয়া সেন্টারের গেটে। তাদের একটাই দাবী, খেলা দেখতে চাই।

সেখানকার নিরাপত্তাকর্মী ও বিসিবির নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের পাঠান ২ নম্বর গেটে। বলা হয় ওই গেট দিয়ে প্রবেশ করা যাবে। সেখানে দায়িত্বরতরা শিক্ষার্থীদের পাঠায় প্রধান ফটকে। পরে তাদের ভয়-ভীতি দেখিয়ে সরিয়ে দেয়া হয় স্টেডিয়াম এলাকা থেকে।

মিছিলে ইন্ধন যোগানোয় দুজনকে আটকও করে পুলিশ। স্টেডিয়ামের পুলিশবক্সের ছাউনিতে কিছুক্ষণ রেখে অবশ্য ছেড়েও দেয়া হয় তাদের। ওই দুজনের কাছে স্কুলের পরিচয়পত্র ছিল না।

Reneta

বাংলাদেশে টেস্ট ম্যাচ হলে স্টেডিয়ামে দর্শক তেমন থাকেই না। যে কারণে স্কুল শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দেয় বিসিবি। দীর্ঘদিন ধরেই এমনটা চলায় অনেকটা রীতিই হয়ে গেছে।

চট্টগ্রাম টেস্টে হঠাৎ কেনো এমন উল্টোচিত্র সেটি নিয়ে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম জানালেন, ‘সিলেট টেস্টে একজন ছাত্র ঢুকে গিয়েছিল মাঠে। মিরপুরের গ্যালারিতে ছাত্রদের দুইপক্ষ মারামারি পর্যন্ত করেছে। তিক্ত অভিজ্ঞতা ও সতর্কতাবশত আমরা চট্টগ্রাম টিকিটবিহীন কাউকে প্রবেশ করাচ্ছি না। আপনারা তো ভালো জানেন তাদের নিয়ে আমাদের কতটা ভোগান্তি পোহাতে হয়।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে সাইফুল আলম অনিক নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ঢুকে পড়ে মাঠে। পূর্ব গ্যালারির সামনের গ্রিল টপকে ভোঁ-দৌড়ে মাঝমাঠে চলে যায় ওই তরুণ। ব্যাটিংয়ে তখন জিম্বাবুয়ে। উইকেটরক্ষকের দায়িত্বে থাকা মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে সে। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি সামলান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT