চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্যের সংখ্যা কমিয়ে ফ্রান্স সরকারে আমূল পরিবর্তনের প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁ দেশটির সরকারে আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে দেয়া এক বক্তব্যে আইনপ্রণেতাদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এতে আরও দক্ষ সরকার গড়া সম্ভব এবং ফ্রান্সকে তা ‘বৈপ্লবিকভাবে নতুন পথে’ নিয়ে যাবে বলেও অভিমত তার।

মাক্রোঁর এই প্রস্তাব অনুযায়ী সংসদ সদস্যের সংখ্যা ৫৭৭ থেকে কমিয়ে ৩৮৫ জনে এবং সিনেট সদস্য ৩৪৮ থেকে ২৩২ জনে নিয়ে আসা হবে।

৯০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় ফ্রান্সে “সামষ্টিক মর্যাদা” ফিরিয়ে আনার অঙ্গীকার করে মাক্রোঁ বলেন, এই পরিবর্তনের প্রস্তাব এক বছরের মধ্যে সংসদে পাশ করাতে না পারলে গণভোটের আয়োজন করা হবে। ফ্রান্স ভুল পথে ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের অদূরে চতুর্দশ লুই নির্মিত ১৭ শতকের ভার্সাই প্রাসাদে মাক্রোঁর এই সভা আয়োজন সমালোচনার শিকার হয়েছে। ডানপন্থী পত্রিকা লিবারেশন মাক্রোঁর এই সভা আয়োজনকে “কতৃত্ববাদী আচরণের” সর্বশেষ প্রকাশ বলেও অভিহিত করে। ভার্সাই প্রাসাদে প্রতিনিধি দলের আলোচনা সভা আয়োজন বিরল হলেও নিকোলাস সার্কোজি প্রথম এর সূচনা করেছিলেন।

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করে মাক্রোঁ বলেন, আমলাতান্ত্রিকতার ক্রমবৃদ্ধির জন্য গত ১০ বছরে ইইউ “পথ হারিয়েছে”। “নতুন প্রজন্মের নেতারা” এর সমাধান দিতে পারতো বলেও অভিমত তার। সরকারি পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর জন্য নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কথাও বলেন তিনি। এছাড়াও তিনি জানান, সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সে যে জরুরি অবস্থা জারি রয়েছে তা আগামী শরতের মধ্যেই তুলে নেয়া হতে পারে।

ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী মাক্রোঁ ২০১৬ সালের এপ্রিলে তার দল লা রিপাবলিকে এন মার্চে (এলআরইএম) প্রতিষ্ঠা করেন। গত ৭ মের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান মাক্রোঁ। এক মাস পরের সংসদ নির্বাচনেও ৫৭৭ আসনের মধ্যে তার দল এবং জোট ৩৫০টি আসন লাভ করে।

Reneta

এই বিশাল জয়কে দেশটির সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট বলেই অভিহিত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইম্যানুয়েল মাক্রোঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT