চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ে হেফাজতে ইসলামের গণমিছিল

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:১৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফ্রান্স

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ‘ব্যঙ্গচিত্র’ দেখানোর প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাস ঘেরাওয়ে হেফাজতে ইসলামের গণমিছিলের কর্মসূচি পুলিশের বাধার মুখে শেষ হয়েছে। যদিও সংগঠনটির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অনেকটা পথ এগিয়ে গিয়ে সমাবেশ করে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জমা হতে শুরু করে। পরে গুলশানে ফ্রান্স দূতাবাস অভিমুখে মিছিলসহ যাত্রা করে। কিন্তু শান্তিনগর এলাকায় তাদের বাধা দেয় পুলিশ।

সে সময় পুলিশের বাধা অতিক্রম করে মালিবাগের দিকে এগিয়ে যায় হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতাকর্মী। পরে শান্তিনগর এলাকায় সমাবেশে মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও নূর হোসেন কাসেমী বক্তব্য রাখেন।

ওই সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন, ঢাকায় রাষ্ট্রদূতকে বহিষ্কার, ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি ওঠে।

বক্তারা ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণারও দাবি জানান।

এর আগে সোমবার ভোর হওয়ার সাথে সাথে বিভিন্ন স্থান থেকে হেফাজতের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেয়। তাতে পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Reneta

গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামদূতাবাসফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT