চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে লি পেনের সমাবেশে বাংলাদেশের তৈরি ‘টি-শার্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৫, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সে তৈরী পণ্যকে গুরুত্ব দেয়া হবে এমন প্রচারণা করে আসা সত্ত্বেও ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী ম্যারি লি পেনের এক সমাবেশে বাংলাদেশি টি-শার্ট সরবরাহ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ টি-শার্টের ভেতরে থাকা সব লেবেল কেটে ফেলে দেয়। কিন্তু ভুলক্রমে একটি টি-শার্টের লেবেল থেকে যায়। যাতে দেখা যায় ওই টি-শার্টগুলো বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে।

বিষয়টি নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ ডানপন্থি এতদিন ধরে বলে আসছিলেন তার অর্থনৈতিক কর্মসূচির মূল ভিত্তি হবে ফ্রান্স। গ্লোবালাইজেশনের সমালোচনা করে সংরক্ষণশীল অর্থনীতির পক্ষে লে পেন তার জোরালো অবস্থান জানিয়ে আসছেন।

তবে নির্বাচনি প্রচারণার সেই প্রতিশ্রুতি ভুলে বাংলাদেশে তৈরি টি-শার্ট ব্যবহার করছেন তিনি। পেনের এই দ্বৈতাচারী ভূমিকায় সমর্থকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

পেনের প্রচারণায় ব্যবহৃত বেশিরভাগ টিশার্টের লেবেলই কেটে ফেলা হয়। যেন কেউ বুঝতে না পারে যে ঠিক কোথা থেকে এই টি-শার্ট তৈরি করা। তবে টেলিভিশনের এক রিপোর্টার একটি টি-শার্টে মেড ইন বাংলাদেশ লেবেল দেখতে পান।

এ বিষয়ে টি-শার্ট বিক্রেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন এটি ফ্রান্সেই তৈরি করা হয়েছে।

Reneta

তিনি দাবি করেন, লি পেনের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে টি-শার্টের বিষয়টি সাংঘর্ষিক নয়। কারণ এগুলো ফ্রান্সেই তৈরি করা হয়েছে। এমব্রয়ডারিও এখানে করা হয়েছে। তবে লেবেলগুলো কেন কেটে ফেলা হয়েছে এমন প্রশ্নের জবাব অবশ্য তিনি দিতে পারেননি।

লি পেন তার নির্বাচনী প্রচারণায় ‘মেইড ইন ফ্রান্স’ কথাটি অনেকবার ব্যবহার করেছেন। এজন্যই ‘মেইড ইন বাংলাদেশ’ টি-শার্টে তার সমর্থকরা দ্বিধান্বিত হয়ে পড়েছেন।

গত সপ্তাহে ডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল পার্টি প্রধান থেকে পদত্যাগ করেন লি পেন। এতে সব ফরাসি নাগরিকের প্রতিনিধিত্ব সহজ হবে বলে যুক্তি দেখান তিনি।

জাতীয়তাবাদী অবস্থানে অনড় দাবি করলেও এর আগে মরক্কো থেকে আমদানি করা টি-শার্ট ব্যবহার করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বেসবল ক্যাপগুলোতে বাংলাদেশে তৈরি ক্যাপ ব্যবহার করেন। বিষয়টি নিয়ে তখন অনেক সমালোচনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্রান্স নির্বাচনবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT