ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট বিপুলভাবে জয়ের পথে। তারা ১৩টি অঞ্চলের মধ্যে ৬টিতে এগিয়ে আছে।
গতমাসে ভয়াবহ প্যারিস হামলার পর তিনমাসের জরুরি অবস্থার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ন্যাশনাল ফ্রন্টের পরেই অবস্থান করছে সাবেক ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দল মধ্য-ডানপন্থী রিপাবলিকান পার্টি।
সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের জনপ্রিয়তা কমে গিয়েছে এবং তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন।
আগামী ২০১৭ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে ন্যাশনাল ফ্রন্টের প্রধান মাহিও লু পেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি অভিবাসী বিরোধী এবং ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচক। দুই ধাপের এই নির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর।







