চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশনে উগ্র মেলানিয়া, মার্জিত ইভানকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
ফ্যাশন

ফ্যাশনে মেলানিয়া যেখানে উচ্চাকাঙ্খি ইভানকা তেমনই সাদামাটা

ফ্যাশনকে বরাবরই ব্যক্তিত্বের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু মাঝে মাঝে  ফ্যাশন হয়ে ওঠে রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন। মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের মেয়ে ইভানকার ট্রাম্পের ফ্যাশন শৈলী ও কৌশল যেন সে কথাই বলে।

বর্তমানে প্রেসিডেন্ট প্যালেস হোয়াইট হাউজের এই দুই সদস্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বেশ ভিন্ন। আর সে ভিন্নতা প্রকাশ পেয়েছে মা ও মেয়ের আলাদা ফ্যাশনে। ট্রাম্প কন্যা ইভানকার ফ্যাশন ও পোশাকের ব্র্যান্ড, মধ্যবিত্ত একজন আইনজীবীর মতোই। অতো বেশি দামী না, খানিকটা সাদামাটা এবং মার্জিত। অপরদিকে মেলানিয়ার ফ্যাশনকে রাজনীতি বিশ্লেষকরা তার উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ বলেই মনে করেন।

এই দুইজন ট্রাম্প প্রশাসনের আলাদা দুই ধরণের নীতিতে বিশ্বাসী। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই মেয়ে ইভানকাকে তার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। আর দায়িত্ব পাওয়ার পরে ইভানকা তার নিজস্ব ফ্যাশন প্রতিষ্ঠানের সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার)পদ থেকে সরে আসেন।

 

ইভানকার ট্রাম্প

ইভানকা মূলত দেশের মধ্যবিত্তদের পক্ষে কথা বলতে চান । সম্প্রতি তিনি আমেরিকার পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে খুব সাধারণ একটি টপস এবং স্কার্ট পরে বক্তৃতা করেন।তার টপসটির দাম ১৯৫ ডলার আর জারা থেকে কেনা স্কার্টটির দাম ৪৯ ডলার। সমাবেশটি ছিল মূলত নতুন ট্যাক্স পরিকল্পনা নিয়ে। এবং সেখানে ইভানকার বক্তব্যের মূল বিষয় ছিল এই নতুন ট্যাক্স পরিকল্পনা থেকে কিভাবে মধ্যবিত্ত পরিবারগুলো সুবিধা পাবে।

ইভানকা বলেন, ‘প্রত্যেক বাবা-মাকেই তার পরিবারের সদস্যদের চাহিদাগুলো পূরণ করতে হয়। এদের অনেকেরই তেমন ভালো কর্মসংস্থান থাকে না। আমি খুবই সৌভাগ্যবান যে তাদের পাশে দাঁড়াতে পেরেছি।

Reneta

একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আগে থেকেই সুনাম আছে ইভানকার ট্রাম্পের। তার নিজের নামে একটি ফ্যাশন ব্র্যান্ডও আছে আমেরিকায়। মধ্যবিত্ত শ্রেণি ও আমেরিকার সাধারণ নারীদের একজন সমর্থক হিসেবে ইভানকার পোশাক ব্র্যান্ড ‘স্টাইলিস্ট’ এর দাম হাতের নাগালের মধ্যেই থাকে।নিজের জন্যও এমন মধ্যম মানের ব্র্যান্ডগুলো থেকেই পোশাক কেনেন ইভানকা। ইভানকার এই ফ্যাশন স্টাইলকে সবাই তার রাজনৈতিক মতের প্রতিফলন হিসেবেই দেখছেন। কেবল মার্কিন মুলুক নয়, বিশ্বের অনেকের পছন্দের তালিকাতেই আছে তার ফ্যাশন।

পোশাক ও ফ্যাশন থেকে এটা স্পষ্ট যে, মেলানিয়া ট্রাম্প ও ইভানকার দু’জনই আলাদা দুটি রাজনৈতিক লক্ষেই এগুচ্ছেন। বিজনেস ইনসাইড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যাশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT