চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যালকন নাইন ব্লক ফাইভে স্পেসএক্স প্রতিষ্ঠাতার পূর্ণ আস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ পূর্বাহ্ন ১২, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বঙ্গবন্ধু স্যাটেলাইট বহনকারী ফ্যালকন নাইনের নবীনতম সংস্করণ ব্লক ফাইভ রকেটে ভরসা রাখছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক।

কিন্তু স্যাটেলাইটটির উৎক্ষেপণ গতকাল প্রত্যাশিত সময়ে করা যায়নি। কারণ, স্পেসএক্সের ফ্যালকন নাইন উৎক্ষপণের শেষ মিনিট নিয়ন্ত্রণকারী কম্পিউটার মাত্র ৪২ সেকেন্ড আগে তা স্থগিত করে। স্থগিত ঘোষণার পর স্পেসএক্স জানায়, ফ্যালন নাইন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ভালো অবস্থাতেই আছে।

উৎক্ষেপণের প্রথম নির্ধারিত সময়ের আগে সাংবাদিকদের কাছে ফ্যালকন নাইন ব্লক ফাইভের প্রতি নিজের পূর্ণ আস্থার কথা জানান এলন মাস্ক।

বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম নির্ধারিত সময়ে উৎক্ষেপণের আগে ফ্যালকনের নবীন সংস্করণের প্রতি আস্থা রেখে তিনি বলেন: এ যাবৎ স্পেসএক্সের নির্মিত ফ্যালকন নাইন রকেটগুলোর মধ্যে ফ্যালকন নাইন ব্লক ফাইভ সবচেয়ে নির্ভরযোগ্য।

‘‘আশা করি আমার এই ভরসার কথাগুলোর প্রতি ভাগ্য বিরূপ আচরণ করবে না। দ্বিধাহীনচিত্তে আমরাও সেটাই চাই। আমি মনে করি আমাদের একেবারে সংরক্ষণবাদী কাস্টমাররাও আমাদের এই বক্তব্যের সঙ্গে একমত হবেন। আশা করি ভাগ্য বিড়ম্বনায় ফেলবে না, কারণ শুভ উদ্দেশ্যেই সব করা হচ্ছে।’’

কে এই এলন মাস্ক?
প্রযুক্তি জগতে বৈপ্লবিক ধারণা নিয়ে আসা ব্যক্তিদের তালিকায় বর্তমান সময়ে একটি জ্বলজ্বলে নাম এলন মাস্ক। টেসলা’র মতো অত্যাধুনিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতার নাম প্রযুক্তি বিশ্বের খবর রাখাদের জন্য একেবারেই নতুন নয়। সাম্প্রতিক সময়ে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকাবার্গের ‘অপরিণামদর্শী’ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতার সমালোচনা করে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ থেকে মানবজাতির ক্ষতি মোকাবেলায় ‘নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে গবেষণা করছে তার প্রতিষ্ঠান। এমনকি প্রাণঘাতি রোবট প্রকল্পের বিরুদ্ধে সরাসরি জাতিসংঘকে খোলা চিঠি পাঠানোর ব্যক্তিদের একজন তিনি।

Reneta

তবে সব ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় তিনি স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ভবিষ্যৎ প্রযুক্তির অন্যতম স্বপ্নদ্রষ্টা এলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন নাইনের ব্লক ফাইভ রকেটে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।এলন মাস্কের জন্ম ১৯৭১ সালের ২৮ জুলাই সাউথ আফ্রিকায়। মাত্র ১২ বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয় তার। বর্তমানে বয়সে বাংলাদেশের সমবয়সী এলন মাস্কের হাত ধরেই ২০০২ সালে যাত্রা শুরু করে স্পেসএক্স। এখন মহাকাশে বাণিজ্যিক মিশন পরিচালনা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের শীর্ষ ধনীর তালিকায় ৫৩তম স্থানে আছেন।

মঙ্গলে মানুষ নিতে চান মাস্ক
মঙ্গলগ্রহে মানুষের বসবাস উপযোগী স্বয়ংক্রিয় আবাসস্থল গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এলন মাস্কের স্পেসএক্স।

এই স্বপ্ন বাস্তব করতে ২০০৮ সাল থেকেই সক্ষমতার জানান দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেবছরই প্রথম বেসরকারিভাবে নির্মিত এবং তরল জ্বালানিতে সক্ষম ফ্যালকন ওয়ান রকেটের সফল উৎক্ষেপণ ঘটায় স্পেসএক্স।

এই মাইলফলকের স্বীকৃতি হিসেবে নাসার কাছ থেকে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) কার্গো এবং মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর অনুমোদন পায় এলন মাস্কের স্পেসএক্স।

এরপর ২০১০ সালের জুনে ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ শুরু করে স্পেসএক্স। শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০টিরও বেশি মিশন সম্পন্ন করেছে ফ্যালকন নাইন।

Jui  Banner Campaign
ট্যাগ: এলন মাস্কলিড নিউজস্পেসএক্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT