স্বল্পমূল্যে উচ্চতর ব্রডব্যান্ড প্রযুক্তি বা ফোর-জি চালু করার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এলটিই সামিট ২০১৬।
সোনারগাঁ হোটেলের বলরুমে বিটিআরসি ও এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (এমটব) আয়োজিত সামিটে এলটিই খরচ সাশ্রয়ী করা, মানসম্মত নেটওয়ার্ক, ট্যাক্স পলিসি পুনর্মূল্যায়নসহ একটি উচ্চতর ব্রডব্যান্ড রোডম্যাপ করার সুপারিশ করা হয়।
বর্তমানে সাড়ে ছয় কোটি ইন্টারনেট গ্রাহক আছে উল্লেখ করে বক্তারা বলেন, ফোর-জি বা এলটিই চালু করতে ম্যানেজমেন্ট তৈরিসহ অপারেটরদের বিনিয়োগের সুযোগ দিতে হবে। দিনব্যাপী সামিটে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, এমটবের সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবিরসহ মোবাইল অপারেটর, মোবাইল হ্যান্ডসেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।







