চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর-জি ইন্টারনেটের গতিতে শীর্ষে যেসব দেশ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৪:৩৮ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফোর-জি

বিশ্বে ফোর-জি ইন্টারনেটের গতির দিক থেকে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে ফোর-জি ইন্টারনেটের গড় গতি ৪৪.৩১ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)।

যুক্তরাজ্যভিত্তিক ওয়্যারলেস নেটওয়ার্ক কাভারেজ অ্যানালাইসিস কোম্পানি ওপেনসিগন্যাল এই তথ্য জানিয়েছে। ‘দ্য স্টেট অব এলটিই’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফোর-জি এলটিই সুবিধা রয়েছে, এমন ৮৮টি দেশের তথ্য রয়েছে এ প্রতিবেদনে।

প্রতিবেদনে দেখা যায়: ফোর-জি ইন্টারনেটের গতির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডস। দেশটিতে ফোর-জি ইন্টারনেটের গড় গতি ৪২.১২ এমবিপিএস। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে নরওয়ে (৪১.২০ এমবিপিএস), সাউথ কোরিয়া (৪০.৪৪ এমবিপিএস) ও হাঙ্গেরি (৩৯.১৮ এমবিপিএস)।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো যথাক্রমে বেলজিয়াম (৩৬.১৩ এমবিপিএস), অস্ট্রেলিয়া (৩৬.০৮ এমবিপিএস), নিউজিল্যান্ড (৩৩.৫২ এমবিপিএস), বুলগেরিয়া (৩৩.৩৪ এমবিপিএস) ও ডেনমার্ক (৩৩.০৯ এমবিপিএস)।

এ তালিকা অনুযায়ী, ফোর-জি ইন্টারনেট গতির দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে ভারত। দেশটিতে ফোর-জি ইন্টারনেটের গড় গতি ৬.০৭ এমবিপিএস।

Reneta

ফোর-জি নেটওয়ার্ক সুবিধার ভিত্তিতে আরেকটি তালিকা রয়েছে এ প্রতিবেদনে। এতে দেখা গেছে, ফোর-জি নেটওয়ার্ক প্রাপ্তির দিক থেকে শীর্ষ অবস্থানে আছে সাউথ কোরিয়া। এরপর আছে জাপান, নরওয়ে, হংকং ও মার্কিন যুক্তরাষ্ট্র।

মাত্র একদিন আগে বাংলাদেশেও চালু করা হয়েছে ফোর-জি নেটওয়ার্ক। নির্দিষ্ট কিছু স্থানে আপাতত এ সুবিধা পাওয়া যাচ্ছে। এর আগে ফোর-জি ইন্টারনেটের জন্য সর্বনিম্ন ৭ এমবিপিএস গতি নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোর জি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT