চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর্বসের চোখে আরো ক্ষমতাধর শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফোর্বস ম্যাগাজিন-ক্ষমতাধর নারী

২০১৮ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। সেই তালিকায় গতবারের চেয়ে ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাবরের মতো শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তবে এই প্রথমবার তালিকায় ঠাঁই মেলেনি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের।

প্রতি বছরই বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। এবার সেই তালিকায় ২৬তম স্থানে থাকা শেখ হাসিনা গত বছরের তালিকায় ছিলেন ৩০তম স্থানে।

এর আগে ২০১৬ সালে ৩৬ ও ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।

বরাবরের মতো তালিকার শীর্ষস্থান ধরে রাখা অ্যাঙ্গেলা মেরকেলের টানা দখলে এই স্থানটি সেই ২০১১ সাল থেকে। অবশ্য মাঝের ২০১০ সাল বাদে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শীর্ষস্থানটি তারই ছিল।

অ্যাঙ্গেলা মেরকেলের পরের অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তারপর তৃতীয় স্থানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে, চতুর্থ যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী মেরি বারা এবং পঞ্চম স্থানে ফিডেলিটি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাবিগেইল জনসন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফোর্বস ম্যাগাজিন-ক্ষমতাধর নারী

Reneta

এছাড়াও ক্ষমতাধরদের এই তালিকায় ২৩তম স্থানে আছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯২ বছর বয়সী রানি তালিকার সবচেয়ে বেশি বয়সী। তার পরের স্থান দখল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প।

সম্প্রতি মা হওয়া নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আছেন তালিকার ২৯তম স্থানে।

বিনোদন জগতের মধ্যে মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে। তালিকার সবচেয়ে কমবয়সীও তিনি। সদ্যই বিয়ের পিঁড়িতে বসা বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার আছেন ৯৪তে।

একমাত্র খেলোয়াড় হিসেবে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের অবস্থান ৭৯।

তবে এবারের তালিকায় সবচেয়ে অবাক করা ঘটনা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থান না পাওয়া। ২০০৪ সালের পর এই প্রথম তালিকার বাইরে সাবেক ফার্স্ট লেডি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাফোর্বসফোর্বস সাময়িকীফোর্বস-১০০ ক্ষমতাধর নারীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT