ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানার ৩০তম সম্মেলনে বৃহত্তর ওয়াশিংটন (ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া) প্রবাসী ছাত্রছাত্রীদের মধ্যে স্কলারশীপ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
স্কলারশীপ আবেদনের জন্য ছাত্রছাত্রীদেরকে বৃহত্তর ওয়াশিংটন (ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া) প্রবাসী বাংলাদেশী আমেরিকান হতে হবে। এছাড়াও ৩.৮-৪.০ জিপিএ নিয়ে ২০১৬ হাইস্কুল গ্রাজুয়েট হতে হবে।
ফোবানা স্কলারশীপের জন্য খবরের সাথে সংযুক্ত দরখাস্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ জসা দেওয়ার সর্বশেষ সময় ৩১ জুলাই ২০১৬। ফোবানা স্কলারশীপের জন্য আবেদনকরীদের মধ্যে বাছাই করে স্কলারশীপ প্রাপ্তদের মধ্যে আগামী লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩০তম ফোবানা সম্মেলনের মূল মঞ্চে এই স্কলারশীপ প্রদান করা হবে।
দরখাস্ত আাগামী ৩১ জুলাই ২০১৬ এর মধ্যে FOBANA. 23111 San Salvador Place, Katy, TX 77494 অথবা [email protected] এই ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।






