চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোবানা অ্যাওয়ার্ড পেলেন মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৬
পরিবেশ
A A

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মুকিত মজুমদার বাবুসহ ৭ বিশিষ্ট বাঙালিকে ফোবানা অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, পরিবেশ সুরক্ষা, সমাজসেবা ও বিজ্ঞান-গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবারের ফোবানা সম্মেলন থেকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে পরিচিত ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা- ‘ফোবানার’ যাত্রা শুরু ১৯৮৭ সালে। প্রতি বছরের মতো এবারও নিজ নিজ ক্ষেত্রের অর্জন দিয়ে বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ৭ বাংলাদেশিকে সম্মাননা দেন আয়োজকরা। ওয়াশিংটনের আর্লিংটনের শেরাটন পেন্টাগন সিটি হোটেলের বলরুমে ফোবানার ৩০তম সম্মেলনে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।

এবার যে ৭ বিশিষ্ট বাঙালি ফোবানা অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, মডার্ন ই-লার্নিং উদ্ভাবনের জন্য শিক্ষায় ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, সমাজসেবায় ওয়াহেদ হোসেনী, মেধাগতভাবে বিশেষ কৃতিত্বের জন্য আনশা জান্না ইসলাম, এবং  পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু।

মুকিত মজুমদার বাবু বলেন, ‘আপনারা আত্মীয়-স্বজনদের মাধ্যমে অন্তত একটি করে গাছ লাগানোর ব্যবস্থা করুন। অথবা যারা পরিবেশ-প্রকৃতি নিয়ে কাজ করছে তাদের দিকে একটু সুনজর দেবেন।’

পরিবেশ উন্নয়ন নিয়ে অ্যাওয়ার্ডের প্রচলন করায় ফোবানাকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।

পুরস্কার গ্রহণ করে পরিবেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। বলেন, ‘আপনারা যারা এখানে থাকেন তারা বাংলাদেশের কথা একটু চিন্তা করবেন। বাংলাদেশের সঙ্গে আপনাদের নাড়ির সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে আপনারা জড়িয়ে আছেন। বাংলাদেশের প্রতি আপনারা একটু সুনজর দিলে দেশের আজকে যে অবস্থা তা থেকে আমরা পরিত্রাণ পাবো।’

Reneta

তিনি বলেন, ‘পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে আমার একটি কথাই মনে হয়, আমাদের যার যে ক্ষমতা আছে, তার সঙ্গে একটু মমতা মিশিয়ে আমরা যদি আমাদের হাতকে প্রসারিত করি তাহলে বাংলাদেশের অবস্থার উন্নতি হবে, বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ ভালো থাকবে, আপনাদের আত্মীয়-স্বজনেরা ভালো থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে পারব।’

চ্যানেল আইতে সাপ্তাহিক অনুষ্ঠান, গবেষণা , প্রকাশনা এবং নানামুখী কার্যক্রমে দেশের প্রকৃতি ও পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড, এইচএসবিসি – ডেইলি স্টার ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন মুকিত মজুমদার বাবু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফোবানামুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চ্যানেল আই

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সতর্ক বাংলাদেশ’

মে ৬, ২০২৬

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে ইয়াশ!

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT