চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন ব্যবহারে শিং গজাচ্ছে তরুণদের মাথায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

মোবাইল আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠেছে। আমাদের বই পড়া, কাজ, যোগাযোগ, কেনাকাটার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্ত এনে দিয়েছে মোবাইল প্রযুক্তি। কিন্তু এ প্রযুক্তি কিভাবে আমাদের গ্রাস করে নিচ্ছে সে বিষয়ে আমরা মোটেও সজাগ নই। এতে শুধু আমাদের আচরণগত সমস্যা নয়, বরং আমাদের শরীরের অভ্যন্তরে মারাত্মকভাবে ক্ষতি করে চলছে।

মোবাইল প্রযুক্তি ব্যবহারের ফলে এবার তরুণদের মাথার পিছনের খুলির নিচে শিং এর মতো হাড় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার সানসাইন বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিকস বিভাগের এক গবেষণায় এ তথ্যর প্রমাণ মিলেছে। মাথার পিছনের বাড়তি হাড়ের জন্য শরীরের ওজন মেরুদণ্ড থেকে ক্রমে মাংসপেশিতে স্থানান্তর হয়।

গবেষকরা বলছেন, মাথার পিছনের খুলির নিচে শিং এর মতো হাড়ে ওই অংশটি ক্রমাগত বাড়তে থাকলে একসময় তা মাথার খুলি ভেদ করে বাইরে দিকে চলে আসবে। এ ধরণের অসুখের প্রভাব তরুণদের মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এজন্য গবেষকরা আধুনিক প্রযুক্তিকে দায়ী করছেন।

গবেষকদের দাবি, স্মার্টফোন এবং এ জাতীয় সকল ডিভাইস মাথা নিচু করে চালাতে হয়। এর ফলে ধীরে ধীরে মানুষের শারীরিক গঠনের ব্যাঘাত ঘটছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিদিনের শারীরিক পরিবর্তনের ওপর নজর রেখেছেন তারা।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে অস্বাভাবিক শারীরিক গঠনকে ’ ফোনের হাড়’, স্পাইক ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে।

বিষয়টি প্রথম নজরে আনেন ওই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিকস এ পিএইচডি করা ডেভিড সাহার। তিনি বলেন, এটা কেউ কল্পনা করতে পারবে না। এটা দেখতে অনেকটা পাখির ঠোটের মতো, একটি শিং, একটি হুকের মতো মনে হবে। এর ফলে মাথার পিছনে এবং ঘাড়ের ওপর দিকে প্রচণ্ড ব্যথা হতে পারে।

এটি লম্বায় ৩ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তিন বছর ধরে গবেষণা করে এ তথ্য পেয়েছেন তারা।

১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের প্রায় ২১৮টি এক্সরে রিপোর্টের ভিত্তিতে করা ওই গবেষণা বলছে প্রায় ৪১ শতাংশ তরুণদের মধ্যে উদ্বুদ্ধ হাড়ের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ১৮ থেকে ৮৬ বছরের মানুষের প্রায় ১২শ’ এক্সরে রিপোর্টের ভিত্তিতে করা গবেষণায় দেখা যায়, প্রায় ৩৩ শতাংশ মানুষের হাড় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানিদের ভিসা দিয়ে ভারতের মুক্তি

পরবর্তী

প্রথমবারের মতো কমলা জার্সিতে বিশ্বকাপ খেলবে ভারত

পরবর্তী

প্রথমবারের মতো কমলা জার্সিতে বিশ্বকাপ খেলবে ভারত

রাজধানীতে অবৈধ ভবন ভেঙে ফেলার সময় কি আসেনি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT