চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন ধরা দেখে জানা যায় কার ব্যক্তিত্ব কেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A

হয়তো স্মার্ট ফোনেই ফিচারটি পড়া শুরু করেছেন। চট করে তাকিয়ে দেখুন তো ফোনটা ঠিক কীভাবে ধরে আছেন? দুই হাতে, নাকি একহাতে? এবার মিলিয়ে নিন ফিচারের ছবির সাথে। কারণ সাইকোলজিস্টদের মতে, ফোন ধরার স্টাইল থেকেও জানা যায় কার ব্যক্তিত্ব কেমন!

আপনি যদি একহাতে ফোন ধরে সেই হাতের আঙুল দিয়েই নিউজফিড স্ক্রলিং এবং চ্যাটিং করতে পারেন, তাহলে আপনি অনেক আত্মবিশ্বাসী মানুষ। আপনি সবধরনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন সবসময়। তবে অবশ্যই তা ভেবেচিন্তে। যে ঝুঁকিতে লাভ নেই, সেদিকে পা বাড়ান না আপনি। তবে সম্পর্কের ক্ষেত্রে একদম উল্টা। অনেক সময় নিয়ে মানুষটিকে বুঝে নিতে চান। একারণে আপনাকে অন্তর্মুখী ভাবতে পারেন আপনার প্রিয় মানুষটি।

এক হাতে ফোন ধরে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে স্ক্রলিং করেন? এভাবে যারা ফোন ধরেন তারা বেশ জ্ঞানী হয়ে থাকেন। স্মার্ট এবং যুক্তিবাদী স্বভাবের মানুষ আপনি। এক ধাপ আগানোর আগে পরবর্তী সাত ধাপে কী হতে পারে সেটা ভেবে নেন। আপনার সঙ্গে প্রতারণা করা কঠিন। তবে ভালোবাসার ক্ষেত্রে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বেশ খুঁতখুঁতেও। তাই সম্পর্কের ক্ষতি করে ফেলেন অনেক সময়।

Reneta

ফোন ধরা এবং ব্যবহারের জন্য যদি দুই হাতই ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে আপনি গতি-প্রেমী। সব কিছুতেই গতি পছন্দ করেন। ঝটপট কাজ করতে পছন্দ করেন। সিদ্ধান্তও দ্রুত নেন। পরিবেশ বদল হলে খুব দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। ভালোবাসার ক্ষেত্রে আপনি অধিকাংশ সময় ঝামেলা লাগিয়ে ফেলেন। যে মানুষটিকে ভালোবাসেন তার মন পর্যন্ত পৌঁছাতে পারেন না বেশিরভাগ সময়।

এক হাতে ফোন সাপোর্ট দিয়ে অপর হাতের তর্জনী ব্যবহার করে ফোন ব্যবহার করেন অনেকেই। এভাবে যারা ফোন ব্যবহার করেন তারা খুবই সৃজনশীল হয়ে থাকেন সাধারণত। দারুণ সব আইডিয়া আপনার মাথায় ঘোরে। একা থাকতে ভালোবাসেন। কারণ, একা থাকলে সৃজনশীল চিন্তায় ডুব দিতে পারেন সহজে। ছবি আঁকা কিংবা বই লেখায় সফলতা লাভ করার সম্ভাবনা থাকে এধরনের মানুষের। সম্পর্কের ক্ষেত্রে খুব লাজুক। তাই নতুন সম্পর্কে জড়ানো কঠিন হয়ে যায়। তবে আপনাকে কেউ যদি একবার বুঝতে পারে, তাহলে সে মুগ্ধ না হয়ে পারে না।-ব্রাইট সাইড

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যক্তিত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT