চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোক সাম্রাজ্যে উত্তাপ ছড়ালেন মমতাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব। আর এই উৎসবের দ্বিতীয় দিনে দর্শক মাতিয়েছেন ভিনদেশি সংগীতশিল্পীরা। তবে সবার শেষে মঞ্চে উঠে উত্তাপ ছড়িয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

বাংলার শেকড় সন্ধানী লোকসংগীতকে বিশ্বের দরবারে স্বমহিমায় তুলে ধরতে টানা চতুর্থবারের মত সান কমিউনিকেশন্স এবং সান ফাউন্ডেশন- এর উদ্যোগে চলছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’। শুক্রবার ছিলো উৎসবের দ্বিতীয় দিন। আর এদিন সন্ধ্যা ৬ থেকে শুরু হয়ে উৎসব চলে রাত ১২ টা পর্যন্ত।

উৎসবের দ্বিতীয় দিনে লোকসংগীতের সুরের আলোয় প্রথমবারের মত মঞ্চ আলোকিত করেছেন রাজশাহীর ফোকব্যান্ড স্বরব্যাঞ্জো। আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে ছিলেন বাহরাইনের ফিউশন ব্যান্ড মাজায। ভারত থেকে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় ফোক ঘরানার শিল্পী রঘু দিক্ষীত। প্রায় এক ঘন্টা ব্যাপী মঞ্চ মাতান তারা।

Banglabid

এরপর মঞ্চে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘তেহানো মিউজিক’- এ অনুপ্রাণিত গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ীদল ‘লস্ টেক্সমেনিয়াক্স’। তাদের পরিবেশনায় উঠে আসে ভিন্ন ধাঁচের লোকসংগীতের বহুমাত্রিক মনোমুগ্ধকর সুরের ধারা। স্টেডিয়াম ভর্তি সমস্ত দর্শক সুরের এই ঢেউ ভাসা তরঙ্গে আলোড়িত হন।

তবে দ্বিতীয় দিনে দর্শকের প্রধান আকর্ষণ ছিলেন দেশীয় ফোক সম্রাজ্ঞী মমতাজ। সবাই অপেক্ষা করছিলেন কখন মঞ্চে উঠবেন তিনি। দর্শক শ্রোতার অপেক্ষার অবসান হয় রাত পৌনে এগারোটায়। বিশাল লহর নিয়ে মঞ্চে উঠেন মমতাজ। উঠেই গানে গানে আত্মপরিচয় বর্ণনা করেন কুকিলকন্ঠী মমতাজ। বলেন, যতো গানই করুন ফোকই হচ্ছে তার প্রাণ। আর এই চর্চা তিনি চালিয়ে যেতে চান।

কিন্তু মমতাজের আত্মঅনুসন্ধানী লোকসংগীতের সাথে কেমন যেনো খাপছাড়া লাগছিলো দর্শকের আচরণ! মমতাজও যেন আঁচ করলেন বিষয়টি। আর তাইতো মাটির গান ছেড়ে ধরলেন ‘লোকাল বাস’! গর্জে উঠলো আর্মি স্টেডিয়ামে অবস্থানরত শ্রোতা দর্শক। মমতাজের গানের সাথে নাচলেন, গাইলেন তারা! এরপর মমতাজের কণ্ঠে উঠে এলা ‘সত্তা’ সিনেমার ‘না জানি কোন অপরাধে’ গানটি। কণ্ঠ মেলালেন দর্শক।

Reneta

ঘড়িতে তখন ১২টা ছুঁইছঁই। এরইমধ্যে ঘন্টা খানেক গেয়ে ফেলেছেন মমতাজ। দর্শকের অনুরোধে এবার গেয়ে উঠলেন ‘পাঙ্খা’। হুল্লোড় পড়ে যায় গোটা স্টেডিয়ামে। নেচে গেয়ে মমতাজের সাথে তাল মেলান দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোকফেস্টমমতাজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ কিছু অজানা সত্য

পরবর্তী

এসিসির নতুন প্রেসিডেন্ট নাজমুল হাসান

পরবর্তী

এসিসির নতুন প্রেসিডেন্ট নাজমুল হাসান

অক্ষয় কুমার

ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন অক্ষয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT