চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতি’তে ফোন নম্বর ভুলের দায় আমার নয়: শাকিব খান

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৪:৫০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
শাকিব খান.

শাকিব খান.

একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপটা বলেছি। সেটা কার মোবাইল, কি নম্বর এবং নম্বরটা আসলে সঠিক কিনা এটা আমার দেখার বিষয় নয়। আমার এখতিয়ারের মধ্যে পড়ে না এটা, বললেন চিত্রনায়ক শাকিব খান। তিনি আরও বলেন, এটা আসলে বর্তায় ছবির প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার তাদের ওপর। তারা বিষয়টা দেখবেন। আমার জায়গায় যদি অন্য কোনো হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত তার তো কিছু করার ছিল না।

‘রাজনীতি’ সিনেমায় অনুমতি না নিয়ে হবিগঞ্জের একজন অটোরিক্সাচালকের নাম্বার ব্যবহার করায় বিপাকে ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক ও অভিনেতা শাকিব খান। তিনজনের নামেই মামলা করেন ওই অটো চালক। আর এই বিষয়েই রাজধানীর কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কথা বলেন শাকিব খান।

শাকিব খানের বিরুদ্ধে অটোরিক্সা চালকের মামলা নিউজটি শোনার পর কেমন প্রতিক্রিয়া হয়েছিল জানতে চাইলে শাকিব বলেন, ‘খবরটি শুনে আমি ভীষণ হেসেছি। আমিতো তখন ‘চালবাজ’ ছবির শুটিংয়ে কলকাতা ছিলাম। বিস্তারিত কিছু জানতাম না। দেশে এসে ডিটেইলস শুনলাম।’

Banglabid

তবে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন শাকিব খান। তিনি বলেন, এটা তো অনেক খুশির সংবাদ যে আমাদের দেশের সংবাদ এখন আন্তজার্তিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে।

বিষয়টি নিয়ে বর্তমানে শাকিবের ভাবনা জানতে চাইলে বলেন, এখনও বিষয়টার ডিটেইলস আমি জানি না। লিখিত কোনো অভিযোগ পাইনি। এটা আদৌ কোন মামলার গ্রাউন্ডে পড়ে কিনা তাও আমার জানা নেই।

অন্যদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা হয়নি বলে জানালেন শাকিব খান।

শাকিব খান
শাকিব খান
Reneta

চলতি বছর মুক্তি পাওয়া আলোচিত শাকিব খান-অপু বিশ্বাস জুটির ‘রাজনীতি’ চলচ্চিত্রে অটোরিক্সা চালক ইজাজুল মিয়ার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেণ্ডের সময় ছবির নায়িকা অপু বিশ্বাসকে নিজের মোবাইল নাম্বার দেন শাকিব খান। যা ছিলো ইজাজুলের নাম্বার।

এরপরে গত ৭ জুলাই থেকে ২৫ জুলাই ইজাজুলের ফোনে ৪৩২ বার কল এসেছে। যারা সবাই শাকিবকে খুঁজেছে। শাকিব খানকে না পেয়ে ইজাজুলকে প্রতারক বলেছে অনেকে, হুমকিও দিয়েছে। ইজাজুল নিজেকে শাকিব খান নয় বলার পরও খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসে ইজাজুলের বানিয়াচংয়ের বাড়িতে। তা নিয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় ইজাজুলের। তার সংসার ভাঙারও উপক্রম হয়। ফোনের যন্ত্রণায় অটোরিকশা চালাতে সমস্যা হওয়ায় মালিক তার গাড়ি ফিরিয়ে নিয়েছে।

ইজাজুলের ফোনের বর্তমান পরিস্থিতির বিষয়ে বাদীর আইনজীবী বলেন, বাদী অতিষ্ঠ হয়ে ফোনটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তিনি আরেকটি নম্বর ব্যবহার করছেন।

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে ইজাজুল মিয়ায় দায়ের করা ৪২০ এবং ৫০০ ধারায় প্রতারণা এবং মানহানি মামলাটির শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ওআইসি’র আহ্বান

পরবর্তী

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না: গয়েশ্বর

পরবর্তী
গয়েশ্বরের বক্তব্যে আলোচনা সভা, রাজনৈতিক আলোচনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না: গয়েশ্বর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের রোষানলে রিয়াল খেলোয়াড়রা

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT