চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেস অব বাংলাদেশ’ মডেল হান্টের উপস্থাপনায় শ্রাবণ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

মডেল, অভিনয়শিল্পী হলেও উপস্থাপনার কারণে বেশি পরিচিত শ্রাবণ্য তৌহিদা। টিভিপর্দায় হরেক রকম অনুষ্ঠানের উপস্থাপনা ছাপিয়ে দেশিয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল’র ক্রিকেট মাঠেও পাওয়া গেছে তাকে। শ্রাবণ্য জানালেন নতুন খবর। চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘ফেস অব বাংলাদেশ’ নামে একটি মডেল হান্টের উপস্থাপনা করছি।  

আগামী ২৩ এপ্রিল ‘ফেস অব বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল। সেখানে বিজয়ী হবেন দুজন ছেলে ও দুজন মেয়ে মিলিয়ে চারজন মডেল। তারা দক্ষিণ কোরিয়া সিউল শহরে ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একটি বেসরকারি চ্যানেলে ‘ফেস অব বাংলাদেশ’ প্রচার হচ্ছে।

শ্রাবণ্য বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রথম আসরের উপস্থাপনা করা কথা ছিল আমার। কিন্তু সেবার দেশের বাইরে চলে গিয়েছিলাম ব্যক্তিগত ও পারিবারিক কারণে। এ বছর ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরুর সময় থেকে আমি উপস্থাপনা করছি, থাকবো শেষ পর্যন্ত। পুরো কাজটা খুব এনজয় করছি।

গেল বছর ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যালে’ বাংলাদেশ থেকে প্রতিযোগী অংশ নিলেও সেবার কোনো হান্ট হয়নি। বাংলাদেশের আয়োজক কর্তৃপক্ষ নিজেরাই বাছাই করে প্রতিযোগী পাঠিয়েছিলেন। তবে দ্বিতীয়বারের এ আয়োজনে প্রতিযোগী পাঠাতে সেরাদের নির্বাচন করতে হান্টের আয়োজন করা হয়েছে বলে জানান শ্রাবণ্য তৌহিদা।

অনলাইনে যারা নিবন্ধন করেছিলেন সেখান থেকে বাছাই করে ৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ে প্রতিযোগী রাখা হয়েছিল। এই ৬০ জন নিয়ে বিভিন্ন ধরণের গ্রুমিং চলছে। ৫ ফুট ৬ ইঞ্চির উপরে যাদের উচ্চতা তারাই শুধু এতে অংশ নিতে পেরেছেন।  সেখান থেকে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ৪ জন প্রতিযোগী বিজয়ী হবেন।

Reneta

‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন আজরা মাহমুদ (মডেল), বুলবুল টুম্পা (মডেল), শাহরুখ আমিন (ফ্যাশন ডিজাইনার), রফিকুল ইসলাম র‍্যাফ (আলোকচিত্রী)।

শ্রাবণ্য বলেন, ‘ফেস অব বাংলাদেশ’ শুধু সুন্দর হওয়াকে প্রাধান্য দেয়া হচ্ছে না। ‘বিউটি উইথ ব্রেন’ এই দুটো যার মধ্যে আছে তাকে প্রাধান্য দেয়া হচ্ছে। বিশ্বের বড় বড় হান্টেও এমন করা হয়। ‘ফেস অব বাংলাদেশে’ যারা অংশ নিয়েছে তাদের সঙ্গে মিশে মনে হয়েছে, এ যুগের ছেলে মেয়ে হিসেবে তারা অনেক সচেতন। চেহারার ব্যাপারে তারা সুন্দর তা নয়, সবকিছুই ব্যাপারে তারা সচেতন।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশ্রাবণ্য তৌহিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT