চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক স্ট্যাটাস নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষে শতাধিক লোক আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৭
জনপদ, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা ইউনিয়নের চেচান গ্রামের তালুকদার ও খয়ের উল্লাহ ওরফে খৈয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার স্থানীয় সিপিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচনে তালুকদার গোষ্ঠীর প্যানেল বিজয়ী হয়। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পরে এই নির্বাচনে জয়-পরাজয় নিয়ে উভয় পক্ষ ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার সকালে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও কাঁচের বোতল ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। সেসময় দু’টি প্রাইভেট কার ও একটি দোকান ভাংচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। আবার সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দু’পক্ষের সংঘর্ষফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT