চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক লাইভে বক্তব্য দিয়েই গণআন্দোলন গড়ে তুলতে চান মান্না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১১, মে ২০১৮
রাজনীতি
A A

বেঁচে থাকলে ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, আমি যদি মারা না যাই, যদি বেঁচে থাকি তাহলে এই রমযানের শুরুতেই একটা ফেসবুক লাইভ করবো। লাইভের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলবো।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মাহমুদুর রহমান মান্নার লেখা ‘বাংলাদেশ ছাত্ররাজনীতি, অতীত বর্তমান ও ভবিষ্যৎ’ বইয়ের চতুর্থ সংস্করণ নিয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, অপেক্ষায় থাকুন, ফেসবুক লাইভের মাধ্যমেই আন্দোলনের ডাক দেবো। এই সরকারের অপকর্ম ফেসবুকে লাইভে বলবো। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকাল ভ্যাটবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেশি গুরুত্বপূর্ণ।

মান্না আরো বলেন, আওয়ামীলীগ সরকারের লোকেরা ব্যাংক লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেলেও কোন সাধারণ ডায়েরি পর্যন্ত হয় না। অথচ মাত্র ২ কোটি টাকার একটি মামলায় ৭৩ বছরের একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে আটকে রাখা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরোদ্দৌজা চৌধুরী। তিনি বলেন, আজকাল গণতন্ত্র বলে কোন শব্দ অবশিষ্ট নাই। গণতন্ত্র বিলুপ্ত হয়েছে।

Reneta

এসময় তিনি বলেন, পোস্টার লাগাতে এখন লোক লাগে আমি জানি না। আমরা সংগঠনের কাজ নিজ হাতে করতাম। আজকাল দেখা যায় ভাড়াটে লোক দিয়ে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে রাজনৈতিক দলগুলো। তাদের অঢেল অর্থ আছে কিন্তু দেশপ্রেম নাই।

বক্তব্যে খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ছাত্রলীগ উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর করেছিলো। অথচ সরকার কোটা সংস্কার আন্দোলন বন্ধ করতে সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে প্রয়োজনে আমরা ৯০’দশকে যেভাবে ছাত্রদের নিয়ে গণআন্দোলন করেছিলাম সেভাবে ছাত্রদের নিয়ে আবারো আন্দোলনে যাবো।

গণতন্ত্র আজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন পূর্বপাকিস্তান জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে ভালবাসি। তার আদর্শ অনুসরণ করি কিন্তু তার কন্যা শেখ হাসিনাকে সমর্থন করি না। এরশাদের মত শেখ হাসিনারও শীঘ্রই পতন হবে বলে জানান তিনি। মাত্র আড়াই কোটি টাকা লুটের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে রেখে সরকার অন্যায় করছে বলেও মন্তব্য করেন মনসুর।

এসময় তিনি, টেকনাফ থেকে তেতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত সকলের অংশগ্রহণে নাগরিক ঐক্য গঠন করে শেখ হাসিনার সরকার পতনের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুক লাইভমাহমুদুর রহমান মান্নালিড নিউজসরকার পতন আন্দোলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT