চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক মেসেঞ্জারে ছড়াচ্ছে ক্ষতিকর ম্যালওয়ার

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:৩৪ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ম্যালওয়্যার

ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে সক্ষম, এমন এক ম্যালওয়্যার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধীরা।

টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ট্রেন্ডমাইক্রো এ তথ্য প্রকাশ করেছে।

‘ডিগমাইন’ নামের এ ম্যালওয়্যারটি মনেরো নামক একটি ক্রিপ্টোকারেন্সির মাইনার হিসেবে কাজ করে। আর এ জন্য যতবেশি ডিভাইসে সম্ভব ম্যালওয়্যারটি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে সাইবার অপরাধীরা।

তবে শুধু মাইনিংয়ের মাঝেই সীমাবদ্ধ থাকছে না ডিগমাইন। এর মাধ্যমে পুরো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব বলেও সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

ট্রেন্ডমাইক্রো জানিয়েছে, ডিগমাইন নামক এই ম্যালওয়্যারটি ভিডিও ফাইল আকারে ছড়াচ্ছে। তবে এক্ষেত্রে গুগল ক্রোমের মাধ্যমে মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণকেই বেছে নিয়েছে অপরাধীরা। আর তাই কেবলমাত্র গুগল ক্রোম থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই ফাইলে ক্লিক করলে তখনই ম্যালওয়্যারটি সক্রিয় হবে।

ম্যালওয়্যার

Reneta

তবে স্মার্টফোন থেকে এই ম্যালওয়্যারযুক্ত ফাইলে ক্লিক করলেও তাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তারা।

একবার এ ম্যালওয়্যারে আক্রান্ত হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধু তালিকায় থাকা অন্যদের কাছেও ম্যালওয়্যার ফাইলটি পাঠাতে শুরু করবে। আর এর মাধ্যমেই একজন থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ছে ডিগমাইন।

মাইনিং ম্যালওয়্যারটি কম্পিউটারে মাইনিং প্রক্রিয়া সম্পন্ন করার কারণে কম্পিউটার বেশ ধীরগতির হয়ে যেতে পারে।

সাম্প্রতিক সময়ে বিটকয়েন তথা প্রায় সবধরনের ক্রিপ্টোকারেন্সির মূল্যবৃদ্ধির কারণে মাইনিং ম্যালওয়্যার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেক জনপ্রিয় ওয়েবসাইটও মাইনিং স্ক্রিপ্ট ব্যবহার করছে যা ভিজিটরের সিপিইউ ব্যবহার করে মাইনিং করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিপ্টোকারেন্সিবিটকয়েনম্যালওয়্যার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকদের বেতন বৈষম্য শিক্ষারই ক্ষতি করছে

পরবর্তী

বিমানবন্দর থেকে ব্লগার গ্রেফতার

পরবর্তী
ব্লগার

বিমানবন্দর থেকে ব্লগার গ্রেফতার

যশোর-আগুন-বিস্ফোরণ-কাভার্ড ভ্যান

যশোরে কাভার্ড ভ্যানে আগুনে দু’জনের মৃত্যু

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT